নাইক্ষ্যংছড়িতে ২ হাজার ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২ হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা

2026-10-12T12:24:14+00:00
2026-10-12T12:24:14+00:00
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
নাইক্ষ্যংছড়িতে ২ হাজার ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১২:২৪ পিএম 
সংগৃহীত ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২ হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। স্থানীয় এক আনসার সদস্যের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে গত শনিবার (১০ অক্টোবর) এ অভিযান চালানো হয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলচালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আনসার সহকারী প্লাটুন কমান্ডার আবুল বশর একটি মোটরসাইকেলে করে ইয়াবা পাচারের তথ্য পান। পরে তিনি বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল বাইশারী বাজার এলাকায় অভিযান চালায়।

অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে মোটরসাইকেলচালক সেটি ফেলে পালিয়ে যান। পরে মোটরসাইকেলটিতে তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা মোটরসাইকেলটি ডিসকাভার ১২৫ সিসি মডেলের। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদক পাচার প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা স্থানীয় পর্যায়ে তথ্য সংগ্রহ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করছেন। বাইশারীতে ইয়াবা উদ্ধারের ঘটনাটি মাদকবিরোধী অভিযানে তাঁদের তথ্যভিত্তিক সহযোগিতার একটি উদাহরণ।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: