মানিকগঞ্জে জমি নিয়ে বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই ও ভাতিজা গ্রেপ্তার

ভোরের ডাক রিপোর্ট

সারাদেশ

মানিকগঞ্জে জমি ও ফসলের ভাগ নিয়ে বিরোধের জেরে বড় ভাই নূর হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগে ছোট ভাই আবুল হোসেন (৫৫)

2026-10-12T12:18:25+00:00
2026-10-12T12:18:25+00:00
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
মানিকগঞ্জে জমি নিয়ে বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই ও ভাতিজা গ্রেপ্তার
ভোরের ডাক রিপোর্ট
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১২:১৮ পিএম 
প্রতীকী ছবি

মানিকগঞ্জে জমি ও ফসলের ভাগ নিয়ে বিরোধের জেরে বড় ভাই নূর হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগে ছোট ভাই আবুল হোসেন (৫৫) ও তাঁর ছেলে মো. সোহেলকে (২৮) গ্রেপ্তার করেছে এসআরবি-৪। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গত ১১ অক্টোবর রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৪-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জমি ও ফসল বণ্টন নিয়ে নূর হোসেনের সঙ্গে তাঁর ছোট ভাই আবুল হোসেন ও ভাতিজা সোহেলের বিরোধ চলছিল। এর জের ধরে গত ১০ অক্টোবর সকালে নূর হোসেন ও তাঁর পরিবারের সদস্যরা আবাদি জমি থেকে ফসল সংগ্রহ করতে গেলে অভিযুক্তরা সেখানে গিয়ে তাঁদের গালিগালাজ করেন। নূর হোসেন এর প্রতিবাদ করলে তাঁরা তাঁর ও পরিবারের সদস্যদের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে।

একপর্যায়ে বাঁশের লাঠি দিয়ে নূর হোসেনের মাথায় একাধিকবার আঘাত করা হয়। এতে তিনি অচেতন হয়ে মাটিতে পড়ে যান। তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁর বোন, মেয়ে ও জামাতাকেও মারধর করে গুরুতর আহত করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন নূর হোসেনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে সাটুরিয়া থানায় একটি হত্যা মামলা করেন।

এসআরবি-৪ জানায়, ঘটনার পরপরই হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু করা হয়। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে ১১ অক্টোবর রাতে কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: