রাজশাহীর ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

রাজশাহী সংবাদদাতা

সারাদেশ

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে মোট ১৭ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রতিটি

2026-10-11T18:02:41+00:00
2026-10-11T18:02:41+00:00
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
 
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সারাদেশ
রাজশাহীর ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক
রাজশাহী সংবাদদাতা
রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৬:০২ পিএম 
সংগৃহীত ছবি
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে মোট ১৭ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রতিটি পূজামণ্ডপকে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। একই সঙ্গে পূজামণ্ডপগুলোতে ওয়াইফাই সংযোগের ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

রবিবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নগর ভবনের সিটি হল সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, মহানগর পূজা উদযাপন কমিটির নেতা এবং বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন রাসিক প্রশাসক।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিত করাই সবার লক্ষ্য। পূজা উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলো উদ্যোগ নিয়েছে। দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে রাজশাহী সিটি কর্পোরেশন সার্বিক সহযোগিতা করবে।

তিনি আরও বলেন, রাজশাহীকে ‘গ্রিন সিটি’ ও ‘ক্লিন সিটি’র পাশাপাশি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এ ক্ষেত্রে নগরবাসীসহ সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় পূজামণ্ডপের নেতারা ওয়াইফাই সংযোগের দাবি জানালে তাৎক্ষণিকভাবে প্রতিটি পূজামণ্ডপে সংযোগ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন রাসিক প্রশাসক।

সভায় বক্তব্য দেন রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নজরুল ইসলাম এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক হোসেন। সভা সঞ্চালনা করেন রাসিকের সচিব সোহেল রানা।

সভায় দুর্গাপূজা ও বিসর্জন নির্বিঘ্নে সম্পন্ন করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ ও আনসার মোতায়েন, প্রতিটি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক দল গঠন, ৮৫টি পূজামণ্ডপে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, মণ্ডপ ও বিসর্জনঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং আশপাশের সড়ক মেরামত ও পরিচ্ছন্ন রাখা।

এ ছাড়া প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, অগ্নিকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা, বিসর্জনের সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের বিষয়েও আলোচনা হয়।

সভামঞ্চে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা, আরডিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন এবং এসআরবি-৫-এর সহকারী পুলিশ সুপার মো. আশরাফসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

রাজশাহী মহানগরীর মোট ৮৫টি পূজামণ্ডপে এ অনুদান দেওয়া হয়েছে। পূজামণ্ডপগুলোর প্রতিনিধিরা সভায় উপস্থিত থেকে নগরীতে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি, নিরাপত্তা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিয়ে মতামত তুলে ধরেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: