চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকে অবৈধ পার্কিং, ২ মামলায় জরিমানা ৬ হাজার টাকা

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম মহানগরের পতেঙ্গায় দেশের প্রথম সাইকেল ট্র্যাকে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। অভিযানে দুটি মামলা

2026-10-11T17:38:24+00:00
2026-10-11T17:38:24+00:00
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
 
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকে অবৈধ পার্কিং, ২ মামলায় জরিমানা ৬ হাজার টাকা
চট্টগ্রাম ব্যুরো
রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৫:৩৮ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রাম মহানগরের পতেঙ্গায় দেশের প্রথম সাইকেল ট্র্যাকে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। অভিযানে দুটি মামলা করে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় একটি গাড়িও জব্দ করা হয়।

রবিবার (১১ অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পতেঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

চসিক সূত্রে জানা গেছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় অবৈধ পার্কিংয়ের দায়ে দুটি মামলা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা।

এ সময় চসিকের অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুবল চাকমাসহ সংশ্লিষ্ট জোন কর্মকর্তা, তত্ত্বাবধায়ক, ওয়ার্ড সুপারভাইজার, চসিকের স্ট্রাইকিং ফোর্স এবং পতেঙ্গা থানা-পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

চসিকের উদ্যোগে পতেঙ্গায় নির্মিত দেশের প্রথম সাইকেল ট্র্যাকে অবৈধ পার্কিং বন্ধ করা এবং সাইকেল চালকদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতেই এ অভিযান চালানো হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সাইকেল ট্র্যাকের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা, অবৈধ পার্কিং প্রতিরোধ এবং নগরবাসীর নিরাপদ সাইকেল চলাচলের পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: