গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত, আহত ১

গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা

সারাদেশ

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় দুর্বৃত্তদের হামলায় বদরুল আলম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা সাদেক মিয়া

2026-10-11T16:03:36+00:00
2026-10-11T16:03:36+00:00
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত, আহত ১
গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা
রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৪:০৩ পিএম 
সংগৃহীত ছবি

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় দুর্বৃত্তদের হামলায় বদরুল আলম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা সাদেক মিয়া গুরুতর আহত হয়েছেন। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১১ অক্টোবর) ভোরে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের গুরাগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বদরুল আলম হাদারপার গ্রামের মৃত মাওলানা তজম্মুল আলীর ছেলে। আহত সাদেক মিয়া লামা হাদারপার (ভৈরবী বস্তি) গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বদরুল আলম বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি বালু ও গরুর খামারের ব্যবসা করতেন। রোববার ভোরে ফজরের নামাজের সময় বদরুল ও সাদেক মোটরসাইকেলে করে গুরাগ্রাম এলাকায় সোনা মিয়ার বাড়ির সামনে পৌঁছালে হামলাকারীরা তাঁদের পথরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।

এ সময় তাঁদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দা সোনা মিয়া ঘটনাস্থলে এগিয়ে যান। তাঁর ভাষ্য অনুযায়ী, সেখানে তুহিন ও শাহিন নামে দুজনকে ধারালো অস্ত্র দিয়ে বদরুলকে আঘাত করতে দেখেন তিনি। হামলাকারীদের বাধা দেওয়ার চেষ্টা করেও তাঁদের থামাতে পারেননি বলে জানান সোনা মিয়া।

পরে সোনা মিয়া স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। একপর্যায়ে আহত সাদেক মিয়া নিহত বদরুলের স্বজনদের ফোন করে খবর দেন। স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বদরুলকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই আখলাকুল আম্বিয়া বলেন, ভোর পৌনে ৫টার দিকে বদরুলের সঙ্গে থাকা সাদেক তাঁর ছোট ভাই মাহবুবকে ফোন করে বাঁচানোর আকুতি জানান। এরপর থেকে ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে তাঁরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

তিনি আরও অভিযোগ করেন, মনরতল বাজার থেকে ব্যবসায়িক লেনদেনের টাকা নিয়ে ফেরার পথে মোটরসাইকেলের গতিরোধ করে গুরাগ্রামের শাহিন, তুহিন ও মামুনসহ কয়েকজন তাঁর ভাইকে হত্যা করেছেন।

ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় বদরুল ও সাদেকের ব্যবহৃত টিভিএস মোটরসাইকেলটি উদ্ধার করে তদন্তের স্বার্থে জব্দ করা হয়।

ওসি মো. ওমর ফারুক বলেন, রোববার ফজরের নামাজের সময় বদরুল ও সাদেকের মোটরসাইকেলের গতিরোধ করে তাঁদের ওপর হামলা চালানো হয়। এতে বদরুল নিহত হয়েছেন এবং সাদেক হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীরা কয়েকজনের নাম জানিয়েছেন। তবে হত্যাকাণ্ডের কারণ এবং এতে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: