সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

নরসিংদী প্রতিনিধি

সারাদেশ

নরসিংদীর ঐতিহ্যবাহী সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৪৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠনের প্রাথমিক ধাপে শীর্ষ

2026-10-11T13:55:24+00:00
2026-10-11T13:55:24+00:00
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
 
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সারাদেশ
সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
সভাপতি তৌহিদুল, সাধারণ সম্পাদক আনোয়ার
নরসিংদী প্রতিনিধি
রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ১:৫৫ পিএম 
সংগৃহীত ছবি

নরসিংদীর ঐতিহ্যবাহী সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৪৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠনের প্রাথমিক ধাপে শীর্ষ চারটি পদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে মো. তৌহিদুল ইসলাম দুলাল এবং সাধারণ সম্পাদক পদে মো. আনোয়ার হোসেন ভূঁইয়া নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্য দুটি পদে সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. মোজাম্মেল হক ভূঁইয়া এবং অর্থ সম্পাদক হিসেবে মো. মানিক ভূঁইয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) নরসিংদীর অরবিট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে আয়োজিত নির্বাচনের ফলাফল ঘোষণা ও মতবিনিময় সভায় নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ৪৫ সদস্যের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে গত ২৫ সেপ্টেম্বর শীর্ষ চারটি পদের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে সভাপতি পদে মো. তৌহিদুল ইসলাম দুলাল (ব্যাচ ’৮৫), সাধারণ সম্পাদক পদে মো. আনোয়ার হোসেন ভূঁইয়া (ব্যাচ ’৮৯), সাংগঠনিক সম্পাদক পদে মো. মোজাম্মেল হক ভূঁইয়া (ব্যাচ ’৯০) এবং অর্থ সম্পাদক পদে মো. মানিক ভূঁইয়া (ব্যাচ ’৯৪) মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রধান নির্বাচন কমিশনার মো. কামাল উদ্দিন (ব্যাচ ’৭৮) সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে চূড়ান্ত তালিকা প্রকাশ করেন। প্রতিটি পদে একজন করে প্রার্থী থাকায় তাঁদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

নবনির্বাচিত চার নেতা দ্রুততম সময়ের মধ্যে বিভিন্ন ব্যাচের প্রবীণ ও নবীন শিক্ষার্থীদের সমন্বয়ে ৪৫ সদস্যের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন করবেন।

অনুষ্ঠানে নবনির্বাচিত নেতারা বলেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশন সাবেক শিক্ষার্থীদের সুদৃঢ় ঐক্যের প্রতীক। সব ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক কমিটি গঠন করা হবে। এ কমিটি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তাঁরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে বিদ্যালয়ের ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ অবদান রাখবে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: