
শনিবার (১০ অক্টোবর) নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে এ ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্নায় অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তাঁকে আটক করে নিয়ে যায় দিল্লি পুলিশ।
এর আগে ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পর্যালোচনা (এসআইআর) প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিরোধী নেতারা। এ প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়ে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিও উঠেছে।
সূত্র: হিন্দুস্তান টাইমসের প্রকাশিত প্রতিবেদন