‘পূজা শেষ না হওয়া পর্যন্ত পাশে থাকবেন’, নেতাকর্মীদের নির্দেশ খাদ্যমন্ত্রী রিতার

মানিকগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে হিন্দু সম্প্রদায়ের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও

2026-10-09T19:00:51+00:00
2026-10-09T19:00:51+00:00
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
 
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সারাদেশ
‘পূজা শেষ না হওয়া পর্যন্ত পাশে থাকবেন’, নেতাকর্মীদের নির্দেশ খাদ্যমন্ত্রী রিতার
মানিকগঞ্জ সংবাদদাতা
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৭:০০ পিএম 
সংগৃহীত ছবি
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে হিন্দু সম্প্রদায়ের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। পূজা উদযাপন শেষ না হওয়া পর্যন্ত তাঁদের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, এটি প্রধানমন্ত্রীর নির্দেশনা।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর জন্য জিআর চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, বিগত দিনগুলোতে যেভাবে হিন্দু ধর্মাবলম্বীদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করা হয়েছে, এবারও সেভাবে পাশে থাকতে হবে। প্রশাসনের কর্মকর্তারা তাঁদের দায়িত্ব পালন করবেন। আর দলীয় নেতাকর্মীদের হিন্দু সম্প্রদায়ের মানুষকে নিজেদের ভাই-বোন মনে করে নিজ দায়িত্বে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

তিনি আরও বলেন, কারও কথায় প্ররোচিত হয়ে কোনো ধরনের দ্বন্দ্বে জড়ানো যাবে না। সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। এই দেশ সবার উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী বারবার বলেছেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’ এই বিশ্বাস ধারণ করে আগামী দিনেও একে অপরের পাশে থাকতে হবে। তিনি দুর্গাপূজা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আ ফ ম নূরতাজ আলম বাহার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট জহির আলম লদি, সত্যেন কান্ত পণ্ডিত ভজন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম বাদল এবং জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রণব কুমার সিকদার দুলালসহ অন্যরা।

অনুষ্ঠান শেষে খাদ্যমন্ত্রী বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে অনুদান তুলে দেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: