নারায়ণগঞ্জে ১৫ কিলোওয়াট হাইব্রিড সৌরবিদ্যুৎ স্থাপনে ওয়ালটনের সঙ্গে চুক্তি

নারায়ণগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা গ্রোথ সেন্টারে ১৫ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন হাইব্রিড সোলার পাওয়ার সিস্টেম স্থাপন করা হবে। এ লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর

2026-10-08T20:04:58+00:00
2026-10-08T20:04:58+00:00
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
নারায়ণগঞ্জে ১৫ কিলোওয়াট হাইব্রিড সৌরবিদ্যুৎ স্থাপনে ওয়ালটনের সঙ্গে চুক্তি
নারায়ণগঞ্জ সংবাদদাতা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৮:০৪ পিএম 
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা গ্রোথ সেন্টারে ১৫ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন হাইব্রিড সোলার পাওয়ার সিস্টেম স্থাপন করা হবে। এ লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ ও ওয়ালটনের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিষদের পক্ষে উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত এবং ওয়ালটনের পক্ষে ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. ফয়জ উদ্দিন। এ সময় ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, সরকারি প্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় নারায়ণগঞ্জ সদর উপজেলার স্থানীয় সরকার বিভাগের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে মোট ৫৭১ কিলোওয়াট-পিক (kWp) ক্ষমতার হাইব্রিড সোলার সিস্টেম স্থাপনের পরিকল্পনা রয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, আগামী চার মাসের মধ্যে পর্যায়ক্রমে এসব সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের কাজ বাস্তবায়ন করা হবে।

সংশ্লিষ্টরা বলছেন, সরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়লে প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা ও বিদ্যুৎ ব্যয় কমানোর পাশাপাশি কার্বন নিঃসরণও কমবে। একই সঙ্গে পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে এটি ভূমিকা রাখবে।

এ উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে প্যারিস চুক্তির Article 6.4-এর আওতায় কার্বন ক্রেডিটিংয়ের সম্ভাবনাও কাজে লাগানোর সুযোগ তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উপজেলা প্রশাসন ও প্রকৌশল বিভাগের সমন্বয়ে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। স্থানীয় পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ ও জলবায়ু সহনশীল উন্নয়নকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: