কাঠালিয়ায় মা ইলিশ সংরক্ষণে নদ-নদীতে নিয়মিত টহল

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠির কাঠালিয়ায় শুরু হয়েছে মা ইলিশ সংরক্ষণ অভিযান। ৮ অক্টোবর থেকে শুরু হওয়া এ অভিযান চলবে ২৯ অক্টোবর পর্যন্ত।মা ইলিশের

2026-10-08T16:46:26+00:00
2026-10-08T16:46:26+00:00
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
 
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সারাদেশ
কাঠালিয়ায় মা ইলিশ সংরক্ষণে নদ-নদীতে নিয়মিত টহল
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৪:৪৬ পিএম 
সংগৃহীত ছবি

ঝালকাঠির কাঠালিয়ায় শুরু হয়েছে মা ইলিশ সংরক্ষণ অভিযান। ৮ অক্টোবর থেকে শুরু হওয়া এ অভিযান চলবে ২৯ অক্টোবর পর্যন্ত।

মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা ইসলামের নেতৃত্বে উপজেলার বিভিন্ন নদ-নদীতে নিয়মিত টহল ও নজরদারি চালানো হচ্ছে।

অভিযান চলাকালে নদ-নদীতে ইলিশ শিকার বন্ধে মৎস্য বিভাগের কর্মকর্তারা তদারকি করছেন। নিষেধাজ্ঞার সময়ে মা ইলিশ সংরক্ষণে সরকারি নির্দেশনা মেনে চলতে জেলেদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মৎস্য বিভাগ জানিয়েছে, মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা কার্যকর করতে উপজেলার নদ-নদীগুলোতে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত থাকবে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: