জাবিতে জলবায়ু প্রকল্প ও তায়কান্দো প্রশিক্ষণ করতে চায় দক্ষিণ কোরিয়া

সাভার (ঢাকা) সংবাদদাতা

শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কোরিয়া-বাংলাদেশ ইয়ুথ এক্সচেঞ্জ ক্লাইমেট অ্যাকশন প্রজেক্ট উপস্থাপন এবং তায়কান্দোর ওপর প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ

2026-10-07T18:27:35+00:00
2026-10-07T18:27:35+00:00
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিক্ষা
জাবিতে জলবায়ু প্রকল্প ও তায়কান্দো প্রশিক্ষণ করতে চায় দক্ষিণ কোরিয়া
সাভার (ঢাকা) সংবাদদাতা
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৬:২৭ পিএম 
সংগৃহীত ছবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কোরিয়া-বাংলাদেশ ইয়ুথ এক্সচেঞ্জ ক্লাইমেট অ্যাকশন প্রজেক্ট উপস্থাপন এবং তায়কান্দোর ওপর প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার একটি প্রতিনিধিদল। বিশ্ববিদ্যালয় প্রশাসনও প্রস্তাবিত দুটি আয়োজনের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে জাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরা এ আগ্রহের কথা জানান।

সাক্ষাৎকালে দক্ষিণ কোরিয়ার ইও জিইয়ন (EO Jiyoun) ও লিম বঙ ট্যাক (Lim Bong Taek) যুব নেতৃত্ব ও তায়কান্দো বিষয়ে আলোচনা করেন। প্রতিনিধিদল আগামী ১৮ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোরিয়া-বাংলাদেশ ইয়ুথ এক্সচেঞ্জ ক্লাইমেট অ্যাকশন প্রজেক্টের উপস্থাপনা আয়োজন করতে চায়। পাশাপাশি ২০২৭ সালের ২৪ জানুয়ারি তায়কান্দোর ওপর একটি প্রশিক্ষণ কর্মশালা আয়োজনেরও প্রস্তাব দিয়েছে তারা।

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম প্রতিনিধিদলকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানান। তিনি এসব আয়োজনের আগ্রহ প্রকাশ করায় প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দুটি অনুষ্ঠান আয়োজনে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।

সৌজন্য সাক্ষাতে জাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. খন্দকার মো. শরিফুল হুদা, শারীরিক শিক্ষা অফিসের উপপরিচালক আজমল আমীন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ উপপরিচালক মো. কামরুজ্জামান উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: