পাবিপ্রবির ক্যাফেটারিয়ার খাবারে পোকা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

পাবিপ্রবি সংবাদদাতা

শিক্ষা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সেন্ট্রাল ক্যাফেটারিয়ার খাবারে ‘কেড়া পোকা’ পাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে খাবার খাওয়ার

2026-10-07T16:46:09+00:00
2026-10-07T16:46:09+00:00
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিক্ষা
পাবিপ্রবির ক্যাফেটারিয়ার খাবারে পোকা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা
পাবিপ্রবি সংবাদদাতা
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৪:৪৬ পিএম 
সংগৃহীত ছবি
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সেন্ট্রাল ক্যাফেটারিয়ার খাবারে ‘কেড়া পোকা’ পাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে খাবার খাওয়ার সময় তরকারির মধ্যে পোকাটি দেখতে পান এক শিক্ষার্থী। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে খাবার না খেয়েই ক্যাফেটারিয়া থেকে বেরিয়ে যান কয়েকজন শিক্ষার্থী।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের কয়েকজন শিক্ষার্থী পরীক্ষা শেষে দুপুরের খাবার খেতে সেন্ট্রাল ক্যাফেটারিয়ায় যান। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে খাবার সংগ্রহের পর এক শিক্ষার্থী টেবিলে বসে খাওয়া শুরু করেন। এ সময় তরকারির মধ্যে বড় আকারের একটি পোকা দেখতে পান তিনি।

পরে বিষয়টি আশপাশের শিক্ষার্থীদের দেখানোর পাশাপাশি ক্যাফেটারিয়ার কর্মচারীদের অবহিত করা হয়। অভিযোগ, বিষয়টি জানানো হলেও শিক্ষার্থীদের সন্তুষ্ট করার মতো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে কয়েকজন শিক্ষার্থী খাবার না খেয়েই ক্যাফেটারিয়া ত্যাগ করেন।

ভুক্তভোগী শিক্ষার্থী রুহুল আমিন বলেন, প্রায় আধা ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর যখন খাবার হাতে পেলাম, তখন দেখি খাবারের মধ্যে বড় আকারের একটি কেড়া পোকা। সারাদিন পরীক্ষা দিয়ে এসে যদি এমন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার গ্রহণ করতে হয় এবং খাবারের মধ্যে পোকা পাওয়া যায়, তাহলে সাধারণ শিক্ষার্থীরা কোথায় যাবে?

তিনি আরও অভিযোগ করেন, আমরা কয়েকজন মিলে বিষয়টি ক্যাফেটারিয়ার কর্মচারীদের জানালে তারা আমাদের আশ্বস্ত করার পরিবর্তে বলেন, ‘যা ইচ্ছা তাই করেন, যাকে পারেন বিচার দেন।’ এ ধরনের আচরণে আমরা আরও হতাশ হয়েছি।

এ বিষয়ে ক্যাফেটারিয়ার ম্যানেজার সোহানের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

তবে অভিযোগের বিষয়ে সেন্ট্রাল ক্যাফেটারিয়ার তত্ত্বাবধায়ক ড. মো. একরামুল ইসলাম বলেন, এ বিষয়ে তাদের সঙ্গে কথা বলেছি। হয়তো রান্নার পরে পোকাটি খাবারে এসেছে। আগে পড়লে তো সিদ্ধ হয়ে সব শেষ হয়ে যেত। বিষয়টি নিয়ে তাদের সতর্ক করা হয়েছে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে।

খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ক্যাফেটারিয়া কর্তৃপক্ষকে আরও সতর্ক হওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: