বাকৃবিতে মেধার জয়, প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ১৩ শিক্ষার্থী

বাকৃবি সংবাদদাতা

শিক্ষা

একাডেমিক সাফল্যের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেতে যাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৩ মেধাবী শিক্ষার্থী। ২০১৯, ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষের

2026-10-07T14:53:37+00:00
2026-10-07T14:53:37+00:00
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিক্ষা
বাকৃবিতে মেধার জয়, প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ১৩ শিক্ষার্থী
বাকৃবি সংবাদদাতা
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ২:৫৩ পিএম 
সংগৃহীত ছবি
একাডেমিক সাফল্যের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেতে যাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৩ মেধাবী শিক্ষার্থী। ২০১৯, ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষের বিভিন্ন অনুষদ থেকে তাদের এ পদকের জন্য মনোনীত করা হয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত চূড়ান্ত তালিকায় তিন শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৪৬৯ শিক্ষার্থী স্থান পেয়েছেন। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী রয়েছেন।

২০১৯ শিক্ষাবর্ষে মনোনীতরা হলেন—ভেটেরিনারি অনুষদের নাজনীন সুলতানা, কৃষি অনুষদের প্রত্যাশা বিশ্বাস, পশুপালন অনুষদের শারমীন ইসলাম, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের সান্তা ইসলাম, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সাহাবুদ্দিন আহমেদ এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের নাফিস তাসনিম বিন্তি।

২০২০ শিক্ষাবর্ষে মনোনয়ন পেয়েছেন ভেটেরিনারি অনুষদের ইসমাইল হোসাইন, কৃষি অনুষদের মোছা. আয়েশা সিদ্দিকা, পশুপালন অনুষদের মো. আরিফুল ইসলাম, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ইসরাত জাহান, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের চিত্রা রানী পাল এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের জিন্নাত রেহানা ঋতু।

অন্যদিকে ২০২১ শিক্ষাবর্ষে বাকৃবির একমাত্র মনোনীত শিক্ষার্থী ভেটেরিনারি অনুষদের ফারহানা বিনতে ফেরদৌস।

নীতিমালা অনুযায়ী, প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থীকে ২২ ক্যারেট মানের সাড়ে ৪ গ্রাম স্বর্ণ ও ১০ গ্রাম রৌপ্য দিয়ে তৈরি একটি পদক দেওয়া হবে। একই সঙ্গে তাদের হাতে তুলে দেওয়া হবে সম্মাননাপত্র।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের অসাধারণ একাডেমিক ফলাফলের স্বীকৃতি দেওয়া এবং উচ্চশিক্ষা ও গবেষণায় তাদের উৎসাহিত করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করা হয়। ইউজিসি ২০০৫ সাল থেকে এ পদক দিয়ে আসছে।

বাকৃবির ১৩ শিক্ষার্থীর এই অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অনুষদগুলোর জন্যও গৌরবের বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: