প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

জাককানইবি সংবাদদাতা

শিক্ষা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ১৪ শিক্ষার্থী মনোনীত হয়েছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি

2026-10-07T15:27:25+00:00
2026-10-07T15:27:25+00:00
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিক্ষা
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
জাককানইবি সংবাদদাতা
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৩:২৭ পিএম 
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ১৪ শিক্ষার্থী মনোনীত হয়েছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত ৪৬৯ জনের চূড়ান্ত তালিকায় বিশ্ববিদ্যালয়টির এসব শিক্ষার্থী স্থান পেয়েছেন।

ইউজিসির তালিকা অনুযায়ী, ২০১৯ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য জাককানইবি থেকে মনোনীত হয়েছেন চার শিক্ষার্থী। তারা হলেন—থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের মনীষা হাজং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সন্দীপ দেবনাথ, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের উম্মে সালমা তমা এবং অর্থনীতি বিভাগের জারমিনা রহমান।

২০২০ সালের জন্য মনোনীত হয়েছেন পাঁচ শিক্ষার্থী। তারা হলেন—সংগীত বিভাগের নিশাত নিগার নিশি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. নাজমুল করিম রেজা, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের অন্তু দে, লোকপ্রশাসন ও সরকার পরিচালনবিদ্যা বিভাগের মো. ময়নুল আলম এবং আইন ও বিচার বিভাগের তানিয়া আক্তার।

এ ছাড়া ২০২১ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন আরও পাঁচ শিক্ষার্থী। তারা হলেন—থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সায়দা তাসনিম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মিতু আক্তার, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের নাবিলা আক্তার মীম, লোকপ্রশাসন ও সরকার পরিচালনবিদ্যা বিভাগের মো. আতিউর রহমান এবং চারুকলা বিভাগের অন্তর পাল।

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের একাডেমিক সাফল্যের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করা হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে ২০০৫ সাল থেকে কৃতি শিক্ষার্থীদের এ পদক দেওয়া হচ্ছে।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: