প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হাবিপ্রবির ১৬ শিক্ষার্থী

দিনাজপুর সংবাদদাতা

শিক্ষা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৬ শিক্ষার্থী মনোনীত হয়েছেন। বিশ্ববিদ্যালয়

2026-10-07T15:11:59+00:00
2026-10-07T15:11:59+00:00
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিক্ষা
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হাবিপ্রবির ১৬ শিক্ষার্থী
দিনাজপুর সংবাদদাতা
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৩:১১ পিএম 
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৬ শিক্ষার্থী মনোনীত হয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯-এর জন্য হাবিপ্রবি থেকে আট শিক্ষার্থী মনোনীত হয়েছেন। তারা হলেন—কৃষি অনুষদের মোছা. অন্যনা খাতুন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের আল জান্নাতুন নুর, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নুসরাত আফরিন শিল্পা, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের সুজানা দঙ্গল, ফিশারিজ অনুষদের ফারজানা খানম, গণিত বিভাগের রিশাত হোসাইন, অর্থনীতি বিভাগের বাবর আহমেদ এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের আফরোজা সুলতানা।

২০২০ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য হাবিপ্রবি থেকে একমাত্র মনোনীত শিক্ষার্থী হলেন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের জাকিরুল হাসান জিহাদ।

এ ছাড়া ২০২১ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য সাত শিক্ষার্থী মনোনীত হয়েছেন। তারা হলেন—কৃষি অনুষদের মবিতা টাঙ্গিন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সালমা খাতুন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মো. রাকিবুল হাসান, ফিশারিজ অনুষদের কে. এম. তৌফিক হাসান, গণিত বিভাগের মোহাম্মদ শাহজাহান, অর্থনীতি বিভাগের নাজমিন আরা এবং ফুড অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের আনিকা তাহসিন।

ইউজিসি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য এবার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মোট ৪৬৯ শিক্ষার্থী মনোনীত হয়েছেন।

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের শিক্ষাগত সাফল্যের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে ২০০৫ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক চালু করে ইউজিসি। স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন অনুষদে সর্বোচ্চ সিজিপিএ বা নম্বর অর্জনকারী শিক্ষার্থীদের এই সম্মানজনক পদকের জন্য মনোনীত করা হয়।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: