
গ্রেফতার আতিকুল ইসলাম ওরফে কুল ইসলাম (৫০) উপজেলার উত্তর মাখনা গ্রামের মৃত ইসমাইলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ বিকেলে কৃষক বাচ্চু মিয়া (৬৫) হাওরে নিজের জমি দেখতে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান, আসামিরা গরু দিয়ে তাঁর জমির ধান খাইয়ে ফেলছে। গরু সরিয়ে নিতে বললে আসামিরা তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় প্রধান আসামি আতিকুল ইসলাম হাতে থাকা গরুর কাঠের মুগুর দিয়ে বাচ্চু মিয়ার মাথায় সজোরে আঘাত করেন। এতে তাঁর কপালের বাঁ পাশে গুরুতর জখম হয়। তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই মারা যান।
পুলিশ জানায়, মামলা হওয়ার পর থেকেই আতিকুল ইসলাম দীর্ঘদিন পলাতক ছিলেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) হাসানুর রহমান তথ্যপ্রযুক্তির সহায়তায় কৌশল অবলম্বন করে গতকাল রাত ১১টার দিকে নিজ এলাকা মাখনা থেকে তাঁকে গ্রেফতার করেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দীন করিম জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।