প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত ৬০ বছরের ব্যক্তি

চারঘাট (রাজশাহী) সংবাদদাতা

সারাদেশ

রাজশাহীর চারঘাটে ২৩ বছর বয়সী এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। গত শনিবার (৩

2026-10-05T15:53:21+00:00
2026-10-05T15:53:21+00:00
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত ৬০ বছরের ব্যক্তি
চারঘাট (রাজশাহী) সংবাদদাতা
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৩:৫৩ পিএম 
ছবিঃ ভোরের ডাক

রাজশাহীর চারঘাটে ২৩ বছর বয়সী এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। গত শনিবার (৩ অক্টোবর) উপজেলার রায়পুর খাঁপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে তরুণীর পরিবার।

সোমবার দুপুর ১২টার দিকে অসুস্থ অবস্থায় তরুণীকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এর আগে তরুণীর মা বাদী হয়ে চারঘাট মডেল থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযুক্ত মকসেদ আলী (৬০) রায়পুর খাঁপাড়া গ্রামের মৃত মজের আলীর ছেলে।

লিখিত অভিযোগ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার বিকেলে বাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন ওই তরুণী। এ সময় মকসেদ আলী তাকে জোর করে পাশের হলুদের জমিতে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে হলুদের জমি থেকে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

খাঁপাড়া সমাজের প্রামাণিক শামসুল হক বলেন, এর আগেও নানা প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে ধর্ষণের অভিযোগ মকসেদ আলীর বিরুদ্ধে উঠেছিল। এ নিয়ে সামাজিকভাবে বসে তাকে সতর্কও করা হয়েছিল। এবারও তাকে হলুদের জমিতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া তরুণীর পরিবারকে বিয়ের প্রলোভন দেখিয়ে থানায় অভিযোগ না করার জন্য বলা হয়েছিল বলেও দাবি করেন তিনি।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম. আব্দুন নূর বলেন, ‘তরুণীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: