হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন: শামা ওবায়েদ

জাতীয়

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

2026-10-04T18:23:39+00:00
2026-10-04T18:23:39+00:00
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
 
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
জাতীয়
হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন: শামা ওবায়েদ
রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৬:২৩ পিএম 
সংগৃহীত ছবি
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রবিবার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরেন সাংবাদিকরা। জবাবে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরানোর ক্ষেত্রে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তবে এর পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন।

তিনি বলেন, আসামিদের দেশে ফিরিয়ে আনতে যে প্রত্যর্পণ প্রক্রিয়া চলছে, তা দ্রুত সম্পন্ন করতে ভারত সরকার প্রয়োজনীয় নজর দেবে বলে বাংলাদেশ প্রত্যাশা করে।

প্রত্যর্পণ চুক্তিতে ফেরানো সম্ভব

শেখ হাসিনাসহ আসামিদের প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনা সম্ভব কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘অবশ্যই সম্ভব।’

তিনি জানান, প্রত্যর্পণ চুক্তির আওতায় আসামিদের দেশে ফেরানোর সুযোগ রয়েছে এবং সেই প্রক্রিয়াই এগিয়ে নেওয়া হচ্ছে।

শামা ওবায়েদের বক্তব্য অনুযায়ী, শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের সহযোগিতা ও রাজনৈতিক সদিচ্ছাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে বাংলাদেশ।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: