মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

সৌদি আরবের পবিত্র মদিনা নগরীর তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।রবিবার (৪ অক্টোবর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের

2026-10-04T17:18:51+00:00
2026-10-04T17:18:51+00:00
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
 
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
জাতীয়
মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের
ভোরের ডাক ডেস্ক
রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৫:১৮ পিএম 
সংগৃহীত ছবি
সৌদি আরবের পবিত্র মদিনা নগরীর তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

রবিবার (৪ অক্টোবর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র মসজিদে নববীতে সেবা দেওয়া গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে এ ধরনের ইচ্ছাকৃত হামলা ইসলামের অন্যতম পবিত্র স্থানের পবিত্রতার ওপর অনাকাঙ্ক্ষিত আঘাত।

সৌদি আরবের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় দেশটির সরকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সংহতি রয়েছে বলেও জানানো হয়।

বাংলাদেশ সরকার বলেছে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করে—এমন যেকোনো ধরনের আগ্রাসী কর্মকাণ্ড তারা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।

মদিনায় সৌদি আরবের তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হামলার জন্য ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের দায়ী করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

জোটের দাবি, ড্রোন হামলায় বিদ্যুৎকেন্দ্রটির একটি ট্রান্সফরমার অকেজো হয়ে পড়ে। তবে এর ফলে সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের কোনো প্রভাব পড়েনি বলে দাবি করা হয়েছে।

তবে হামলার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে হুতি গোষ্ঠী। তাদের পক্ষ থেকে মদিনার ওই বিদ্যুৎকেন্দ্রে কোনো হামলা চালানোর কথা অস্বীকার করা হয়েছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: