পরিচ্ছন্নতার ছোঁয়ায় বদলে গেল বাকেরগঞ্জ পৌর শহরের চেহারা

বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা

সারাদেশ

নিয়মিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের ফলে বদলে যেতে শুরু করেছে বরিশালের বাকেরগঞ্জ পৌর এলাকার পরিবেশ। পৌর প্রশাসন ও পৌর

2026-10-03T18:18:01+00:00
2026-10-03T18:18:01+00:00
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
পরিচ্ছন্নতার ছোঁয়ায় বদলে গেল বাকেরগঞ্জ পৌর শহরের চেহারা
বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৬:১৮ পিএম 
সংগৃহীত ছবি
নিয়মিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের ফলে বদলে যেতে শুরু করেছে বরিশালের বাকেরগঞ্জ পৌর এলাকার পরিবেশ। পৌর প্রশাসন ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে কয়েক দিন ধরে চলা এ কার্যক্রমে শহরের বিভিন্ন সড়ক, অলিগলি ও আশপাশের এলাকার চেহারায় এসেছে দৃশ্যমান পরিবর্তন।

পৌরসভাকে পরিচ্ছন্ন, সুন্দর ও বসবাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে উপজেলা ও পৌর প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠন, স্থানীয় তরুণ সমাজ এবং সাধারণ মানুষের অংশগ্রহণে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে।

সাম্প্রতিক সময়ে সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় এডিস মশার বিস্তার রোধ এবং পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা তৈরিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। নিয়মিত মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন পৌরবাসী।

স্থানীয়রা বলছেন, শুধু পৌর কর্তৃপক্ষের উদ্যোগে নয়, পরিচ্ছন্নতা কার্যক্রমে স্বেচ্ছাসেবী সংগঠন ও তরুণদের সম্পৃক্ততা এ উদ্যোগকে আরও কার্যকর ও গ্রহণযোগ্য করে তুলেছে। এতে সাধারণ মানুষের মধ্যেও নিজেদের আশপাশ পরিষ্কার রাখার বিষয়ে আগ্রহ বাড়ছে।

বাকেরগঞ্জ পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিচ্ছন্নতা অভিযান কোনো সাময়িক কর্মসূচি নয়। ভবিষ্যতেও নিয়মিতভাবে এ কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পৌরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়াল বলেন, ‘এখন থেকে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে। প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিতে হবে।’

পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতি সপ্তাহে অন্তত এক দিন নিজের বাড়ি, স্কুল-কলেজ, প্রতিষ্ঠান ও আশপাশের এলাকা কমপক্ষে এক ঘণ্টা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, এরই অংশ হিসেবে পৌর বিএনপি ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে সাধারণ মানুষের অংশগ্রহণে বাকেরগঞ্জকে একটি পরিচ্ছন্ন ও সুন্দর ‘তিলোত্তমা পৌরসভা’ হিসেবে গড়ে তুলতে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: