গাজীপুরে গার্মেন্টসে ভয়াবহ আগুন, ছুটল ৯ ইউনিট!

গাজীপুর সংবাদদাতা

সারাদেশ

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৩ অক্টোবর) দুপুরে ফকির মার্কেটের মেট্রিক্স গার্মেন্টসের আটতলা

2026-10-03T17:07:13+00:00
2026-10-03T17:08:44+00:00
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
গাজীপুরে গার্মেন্টসে ভয়াবহ আগুন, ছুটল ৯ ইউনিট!
গাজীপুর সংবাদদাতা
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৫:০৭ পিএম  আপডেট: ০৩.১০.২০২৬ ৫:০৮ পিএম
গাজীপুরের ডেগির চালা এলাকায় পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত
গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৩ অক্টোবর) দুপুরে ফকির মার্কেটের মেট্রিক্স গার্মেন্টসের আটতলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ২টা ৪৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। এর এক মিনিটের মধ্যেই, ২টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। প্রায় পাঁচ কিলোমিটার দূরত্ব পেরিয়ে বিকেল ৩টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আগুন নিয়ন্ত্রণে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি, কোনাবাড়ী ফায়ার স্টেশনের একটি, গাজীপুর ফায়ার স্টেশনের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করছে। সব মিলিয়ে ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের পর এখন পর্যন্ত কারখানা ভবন থেকে ৬৯ জনকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুন পুরোপুরি নেভানোর পর ভবনের ভেতরে আবারও অনুসন্ধান চালানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি। একই সঙ্গে অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়েও এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্ত করে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: