ছাগলের ফসল খাওয়া নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর ধামইরহাটে ছাগলে করলার গাছ খাওয়া নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কাসেম উদ্দিন (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ

2026-10-03T15:53:52+00:00
2026-10-03T15:53:52+00:00
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
 
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
ছাগলের ফসল খাওয়া নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৩:৫৩ পিএম 
সংগৃহীত ছবি

নওগাঁর ধামইরহাটে ছাগলে করলার গাছ খাওয়া নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কাসেম উদ্দিন (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রীসহ চারজন আহত হয়েছেন। হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জাহানপুর ইউনিয়নের বড় শিবপুর মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাগলে করলার গাছ খাওয়াকে কেন্দ্র করে কাসেম উদ্দিনের সঙ্গে প্রতিপক্ষের লোকজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় প্রতিপক্ষের লোকজন কাসেমকে ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় কাসেমের পক্ষের আরও চারজন আহত হন। তাঁদের মধ্যে তাঁর স্ত্রীও রয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। কাসেমের স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্য তিনজন জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় নিহতের ছেলে আবুসাঈ বাদী হয়ে সাতজনকে আসামি করে ধামইরহাট থানায় হত্যা মামলা করেন।

পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালায়। মামলা দায়েরের পাঁচ ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত সাত আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রকিবুল ইসলাম (২৮), আব্দুল হাকিম (৬০), কফিল উদ্দিন (৬৫), আকলিমা (৩৫), হামিদা বেগম (৩৮), ফরিদা বেগম (৫০) ও জিয়াসমিন (২১)।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: