তারেক রহমানকে ‘নব্য ফ্যাসিবাদের পাহারাদার’ বললেন নাসিরউদ্দীন পাটোয়ারী

চট্টগ্রাম সংবাদদাতা

সারাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘নব্য ফ্যাসিবাদের পাহারাদার’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী। একই সঙ্গে নির্বাচন

2026-10-03T15:10:24+00:00
2026-10-03T15:10:24+00:00
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
 
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
তারেক রহমানকে ‘নব্য ফ্যাসিবাদের পাহারাদার’ বললেন নাসিরউদ্দীন পাটোয়ারী
চট্টগ্রাম সংবাদদাতা
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৩:১০ পিএম 
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘নব্য ফ্যাসিবাদের পাহারাদার’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী। একই সঙ্গে নির্বাচন আয়োজন ও গণভোট নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, এসব বিষয়ে সিদ্ধান্ত আটকে আছে প্রধানমন্ত্রীর দপ্তরে।

শুক্রবার (২ অক্টোবর) চট্টগ্রামের সাতকানিয়ায় উপজেলা এনসিপি আয়োজিত মতবিনিময় ও যোগদান সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় নির্বাচন নিয়েও বক্তব্য দেন।

নির্বাচন প্রসঙ্গে নাসিরউদ্দীন পাটোয়ারী বলেন, নির্বাচন কমিশন দ্রুত নির্বাচন আয়োজনের কথা বললেও সরকারের পক্ষ থেকে ভিন্ন বক্তব্য আসছে। তার অভিযোগ, নির্বাচন নিয়ে কমিশন ও সরকারের মধ্যে সমন্বয়ের ঘাটতি রয়েছে এবং সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি প্রধানমন্ত্রীর দপ্তরে আটকে আছে।

তিনি বলেন, নব্য ফ্যাসিবাদের পাহারাদার তারেক রহমানের দপ্তরে সমাধান আটকে আছে।

গণভোট প্রসঙ্গে পাটোয়ারী অভিযোগ করেন, নির্বাচনের আগে সংস্কার বাস্তবায়নের বিষয়ে যে বক্তব্য দেওয়া হয়েছিল, নির্বাচনের পর সরকারের অবস্থানে পরিবর্তন এসেছে। তার ভাষায়, জনগণের রায় উপেক্ষা করে জনগণের সঙ্গে বেইমানি করা হয়েছে।

অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একই অনুষ্ঠানে স্থানীয় নির্বাচন প্রসঙ্গে পাটোয়ারী হুঁশিয়ারি দিয়ে বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস ও অর্থের প্রভাব খাটানোর চেষ্টা হলে গণঅভ্যুত্থানের শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: