মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার গুজব, গ্রেপ্তার ১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার গ্র্যান্ড মসজিদের সামনে আত্মঘাতী হামলার খবরকে সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এ ঘটনায় আতঙ্ক

2026-10-02T20:04:08+00:00
2026-10-02T20:04:08+00:00
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার গুজব, গ্রেপ্তার ১
আন্তর্জাতিক ডেস্ক
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৮:০৪ পিএম 
সংগৃহীত ছবি
সৌদি আরবের পবিত্র নগরী মক্কার গ্র্যান্ড মসজিদের সামনে আত্মঘাতী হামলার খবরকে সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এ ঘটনায় আতঙ্ক ছড়ানো ও পথচারীদের হয়রানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সৌদি নিরাপত্তা বাহিনী।

শুক্রবার (২ অক্টোবর) সৌদি পাবলিক সিকিউরিটি এজেন্সি জানায়, অভিযুক্ত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়েছে। পরে তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দাবি করা হয়, মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী বোমা হামলার চেষ্টা নস্যাৎ করা হয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ভিডিওটি পুরোনো এবং এর সঙ্গে আত্মঘাতী হামলার কোনো সম্পর্ক নেই।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ভিডিওটি মূলত ২০১৭ সালের ফেব্রুয়ারির একটি ঘটনার। ওই সময় মানসিক সমস্যায় ভুগছিলেন এমন এক ব্যক্তি কাবা শরিফের কাছে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সেই ঘটনার ভিডিওকে ভিন্নভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে।

এ ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে নির্ভরযোগ্য ও সরকারি সূত্র থেকে তথ্য যাচাই করার আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: