কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত ও চিন্ময় দাসের মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাওয়ের চেষ্টা করেছেন একদল বিক্ষোভকারী। শনিবার (৩ অক্টোবর)

2026-10-03T17:17:25+00:00
2026-10-03T17:17:25+00:00
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি!
আন্তর্জাতিক ডেস্ক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৫:১৭ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত ও চিন্ময় দাসের মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাওয়ের চেষ্টা করেছেন একদল বিক্ষোভকারী। শনিবার (৩ অক্টোবর) কর্মসূচিকে কেন্দ্র করে মিশনসংলগ্ন এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠান ও রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি অব ইন্ডিয়ার (এনসিপিআই) যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে শনিবার শিয়ালদহ রেলস্টেশন থেকে মিছিল বের করেন সংগঠন দুটির নেতাকর্মীরা। আয়োজকদের দাবি অনুযায়ী, মিছিলে বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠানের শতাধিক সন্ন্যাসী ও সন্ন্যাসিনী এবং এনসিপিআইয়ের প্রায় ৬০ জন সমর্থক অংশ নেন।

মিছিলটি বাংলাদেশ মিশনের দিকে এগিয়ে গেলে মিশন থেকে প্রায় ৩০০ গজ দূরে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় কলকাতা পুলিশ।

পুলিশের বাধার মুখে বিক্ষোভকারীদের একটি অংশ ব্যারিকেড সরিয়ে সামনে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়। এতে মিশনসংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতির কারণে ওই এলাকায় কিছু সময় যান চলাচলও বন্ধ হয়ে যায়।

পরে পুলিশ বিক্ষোভকারীদের বাংলাদেশ মিশনের সামনে যেতে বাধা দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর বাংলাদেশ মিশনের অনুমতি নিয়ে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ভেতরে প্রবেশ করে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং চিন্ময় দাসের মুক্তির দাবি জানানো হয়।

স্মারকলিপি দেওয়ার পরও বিক্ষোভকারীদের একটি অংশ কিছুক্ষণ সেখানে অবস্থান করে বিক্ষোভ করেন। পরে তারা মিশন এলাকা ছেড়ে চলে যান।

খবরে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে আসা কয়েকজন সাংসদের উদ্যোগে এনসিপিআই গঠিত হয়েছে। দলটি বর্তমানে বিজেপির সঙ্গে জোটে রয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। শনিবারের কর্মসূচিতেও দলটির একাংশ অংশ নেয়।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: