ধুনট উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি টিক্কা সম্পাদক রাশেদ

ধুনট (বগুড়া) সংবাদদাতা

সারাদেশ

বগুড়ার ধুনট উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সমকাল-এর গিয়াস উদ্দিন টিক্কা সভাপতি, গণআওয়াজ-এর এমএ রাশেদ সাধারণ

2026-09-30T17:24:50+00:00
2026-09-30T17:24:50+00:00
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
ধুনট উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি টিক্কা সম্পাদক রাশেদ
ধুনট (বগুড়া) সংবাদদাতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৪ পিএম 
সংগৃহীত ছবি
বগুড়ার ধুনট উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সমকাল-এর গিয়াস উদ্দিন টিক্কা সভাপতি, গণআওয়াজ-এর এমএ রাশেদ সাধারণ সম্পাদক এবং ঢাকা পোস্ট-এর আব্দুল মোমিন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাবের সাধারণ সভায় সদস্যদের সম্মতিতে দুই বছরের জন্য ১১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।

এ নিয়ে চতুর্থবারের মতো প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন সাংবাদিক গিয়াস উদ্দিন টিক্কা। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন এমএ রাশেদ।

নতুন কমিটির সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কালবেলার আনোয়ার হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, দপ্তর সম্পাদক আশেকে এলাহী শিবলী এবং কোষাধ্যক্ষ জাফিউল ইসলাম বাবু নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন দৈনিক সংগ্রামের কারিমুল হাসান লিখন, আকতারুল আলম তিনু, মানবজমিনের হাবিব হাসান মোহন এবং শামীম আহমেদ সুজন।

সভায় বক্তারা বলেন, পেশাদার সাংবাদিকদের মানোন্নয়ন, কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের সামাজিক মর্যাদা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে ধুনটের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থের বিষয়গুলো সংবাদে তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়।

ভুল তথ্য, গুজব, উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ ও অপসাংবাদিকতার বিরুদ্ধে পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও সভায় জানানো হয়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: