ভাই বিদ্যুৎস্পৃষ্ট, বাঁচাতে গিয়ে তিনিও প্রাণ হারালেন—একসঙ্গে দুই মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা

সারাদেশ

ময়মনসিংহের ভালুকায় কৃষিজমিতে পড়ে থাকা পল্লি বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। একজনকে উদ্ধারের চেষ্টা

2026-09-30T16:08:40+00:00
2026-09-30T16:08:40+00:00
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
 
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
ভাই বিদ্যুৎস্পৃষ্ট, বাঁচাতে গিয়ে তিনিও প্রাণ হারালেন—একসঙ্গে দুই মৃত্যু
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৮ পিএম 
সংগৃহীত ছবি
ময়মনসিংহের ভালুকায় কৃষিজমিতে পড়ে থাকা পল্লি বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। একজনকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে অপরজনও বিদ্যুৎস্পৃষ্ট হন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার খারুয়ালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—খারুয়ালী গ্রামের আজিদ আকন্দের ছেলে মো. সাহাবউদ্দিন আকন্দ (৬৫) এবং একই গ্রামের মজিদ আকন্দের ছেলে মো. ধনু আকন্দ (৬০)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয়রা জানান, সকালে ধনু আকন্দ কৃষিজমিতে কাজ করতে যান। এ সময় মাটিতে পড়ে থাকা পল্লি বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধারের জন্য সাহাবউদ্দিন আকন্দ এগিয়ে গেলে তিনিও বিদ্যুতের সংস্পর্শে আসেন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

স্থানীয় শিক্ষক মো. জান্নাতুল ইসলাম সোহাগ বলেন, সকাল ৯টার দিকে তিনি একটি বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে পড়ে থাকতে দেখেন। বিষয়টি পল্লি বিদ্যুৎ কার্যালয়ে জানানো হয়েছিল। তবে এরপরও তারটি সরানো বা বিদ্যুৎ সংযোগ বন্ধে দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুইজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: