দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, বাড়তে পারে আরও একদিন

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের ছুটি একদিন বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। ২২ অক্টোবর নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হলে সাপ্তাহিক

2026-09-29T19:11:49+00:00
2026-09-29T19:11:49+00:00
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
 
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, বাড়তে পারে আরও একদিন
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১১ পিএম 
সংগৃহীত ছবি
দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের ছুটি একদিন বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। ২২ অক্টোবর নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হলে সাপ্তাহিক ছুটিসহ টানা পাঁচ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সরকারের চলতি বছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর সরকারি ছুটি রয়েছে। ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস খোলা থাকার কথা। তবে ওই দিন নির্বাহী আদেশে ছুটি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

২২ অক্টোবর ছুটি ঘোষণা হলে পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

এদিকে চলতি বছর সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার মহালয়া অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।

তবে ২২ অক্টোবরের ছুটি এখনো চূড়ান্তভাবে ঘোষণা হয়নি। নির্বাহী আদেশ জারি হলে তবেই ওই দিন সরকারি ছুটি কার্যকর হবে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: