শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৪ প্রতিষ্ঠানের ২০ কোটি ৭৩ লাখ টাকা

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে চারটি প্রতিষ্ঠান তাদের লভ্যাংশের নির্দিষ্ট অংশ হিসেবে মোট ২০ কোটি ৭৩ লাখ টাকা জমা দিয়েছে।বৃহস্পতিবার

2026-09-29T18:48:53+00:00
2026-09-29T18:48:53+00:00
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
 
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৪ প্রতিষ্ঠানের ২০ কোটি ৭৩ লাখ টাকা
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে চারটি প্রতিষ্ঠান তাদের লভ্যাংশের নির্দিষ্ট অংশ হিসেবে মোট ২০ কোটি ৭৩ লাখ টাকা জমা দিয়েছে।

বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর কার্যালয়ে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, স্থানীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলো বছর শেষে তাদের মুনাফার ৫ শতাংশের এক-দশমাংশ শ্রমিকদের কল্যাণে গঠিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দেয়।

এদিন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ও ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড ৭ কোটি ৫৯ লাখ টাকা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড পিএলসি ৭ কোটি ১৭ লাখ টাকা, বিকাশ লিমিটেড ৪ কোটি ৭৯ লাখ টাকা এবং এপিএল (বাংলাদেশ) প্রাইভেট লিমিটেড ১ কোটি ১৭ লাখ টাকা জমা দেয়।

চেক গ্রহণকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের কল্যাণ, অসুস্থ ও দুস্থ শ্রমিকদের চিকিৎসা সহায়তা, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো এবং শ্রমিকদের সন্তানদের শিক্ষা সহায়তায় এই তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নিয়মিতভাবে লভ্যাংশের নির্ধারিত অংশ তহবিলে জমা দেওয়ায় চারটি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান মন্ত্রী। একই সঙ্গে অন্যান্য কোম্পানিকেও তাদের নির্ধারিত অংশ তহবিলে জমা দেওয়ার আহ্বান জানান তিনি।

চেক হস্তান্তর অনুষ্ঠানে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: