নেছারাবাদে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা

সারাদেশ

পিরোজপুরের নেছারাবাদে পৃথক ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার পৃথক এলাকা

2026-09-29T18:16:07+00:00
2026-09-29T18:16:07+00:00
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
নেছারাবাদে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৬ পিএম 
সংগৃহীত ছবি
পিরোজপুরের নেছারাবাদে পৃথক ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার পৃথক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নেছারাবাদের বলদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম তালুকদার (৪৫) এবং সোহাগদল ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সিক্ত সমাদ্দার (২০)।

পুলিশ জানায়, সেলিম তালুকদার উপজেলার উড়িবুনিয়া গ্রামের মোহাম্মদ আব্দুল বারেক তালুকদারের ছেলে। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি রাজনৈতিক মামলা রয়েছে। ওই মামলায় পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।

অন্যদিকে, সিক্ত সমাদ্দার উপজেলার সোহাগদল ইউনিয়নের সমাদ্দার বাড়ির সমরেশ সমাদ্দারের ছেলে। পুলিশের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে রাজনৈতিক পোস্ট দেওয়া এবং মিছিলের প্রস্তুতির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, সেলিম তালুকদারকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় এবং সিক্ত সমাদ্দারকে মিছিলের প্রস্তুতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: