চাঁদপুর হাসপাতালে ছাদের পলেস্তারা খসে আহত ৩ রোগী, আতঙ্কে রোগীরা

চাঁদপুর সংবাদদাতা

সারাদেশ

চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ছাদের পলেস্তারা খসে পড়ে তিন রোগী আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে

2026-09-29T15:46:23+00:00
2026-09-29T15:46:23+00:00
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
চাঁদপুর হাসপাতালে ছাদের পলেস্তারা খসে আহত ৩ রোগী, আতঙ্কে রোগীরা
২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ৬০০, পুরোনো ভবনে ঝুঁকি বাড়ছে
চাঁদপুর সংবাদদাতা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৬ পিএম 
সংগৃহীত ছবি
চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ছাদের পলেস্তারা খসে পড়ে তিন রোগী আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের দ্বিতীয় তলায় সার্জারি বিভাগের ওয়ার্ডে হঠাৎ ছাদের একটি বড় অংশ খসে পড়লে এ ঘটনা ঘটে।

আহত তিন রোগী হলেন—রফিকুল ইসলাম (৭০), আকতার হোসেন (৮০) ও আবুল খায়ের (৪৫)। তাদের মধ্যে আবুল খায়ের গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত আহতদের ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরিয়ে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে।

ঘটনার পর পুরুষ ওয়ার্ডের অন্য রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছাদের আরও অংশ খসে পড়ার আশঙ্কায় অনেক রোগী হাসপাতাল ছেড়ে যাওয়ার কথাও ভাবছেন। দ্রুত ঝুঁকিপূর্ণ অংশের সংস্কার ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তারা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ভবনটি দীর্ঘদিনের পুরোনো। এর আগেও হাসপাতালের শিশু ওয়ার্ডসহ বিভিন্ন স্থানে ছাদের পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটেছে। ফলে ভবনের বিভিন্ন অংশের নিরাপত্তা নিয়ে রোগী ও স্বজনদের মধ্যে উদ্বেগ রয়েছে।

খবর পেয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি আহত রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পাশাপাশি ঝুঁকিপূর্ণ স্থানগুলো পরিদর্শনের ব্যবস্থা করেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক বলেন, হাসপাতালটির ধারণক্ষমতা ২৫০ শয্যা হলেও বর্তমানে সেখানে প্রায় ৬০০ রোগী চিকিৎসাধীন। অতিরিক্ত রোগীর চাপ পুরো অবকাঠামোর ওপর বাড়তি চাপ তৈরি করছে।

তিনি আরও জানান, নতুন ভবন নির্মাণের জন্য এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। পাশাপাশি হাসপাতালের ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে মেরামতের কাজও চলছে।

তবে রোগী ও স্বজনদের দাবি, শুধু সাময়িক মেরামত নয়, পুরোনো ভবনের ঝুঁকি দ্রুত নিরসন করে নিরাপদ চিকিৎসা পরিবেশ নিশ্চিত করতে হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: