গাছ থেকে হাত-পা বাঁধা প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে নিজ বাড়ির পাশে জামগাছ থেকে হাত-পা বাঁধা অবস্থায় রোকনুজ্জামান (২৪) নামে এক প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ

2026-09-29T12:11:04+00:00
2026-09-29T12:11:04+00:00
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
গাছ থেকে হাত-পা বাঁধা প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১১ পিএম 
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরবে নিজ বাড়ির পাশে জামগাছ থেকে হাত-পা বাঁধা অবস্থায় রোকনুজ্জামান (২৪) নামে এক প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার কালিকাপ্রসাদ নয়াহাটী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রোকনুজ্জামান ওই গ্রামের সাত্তার মিয়ার ছেলে।

পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিহতের ভাই রুবেল ও রাসেল মিয়াসহ পরিবারের সদস্যরা জানান, প্রায় তিন বছর আগে সিঙ্গাপুরে যান রোকনুজ্জামান। সেখানে একটি কোম্পানিতে চাকরি করতেন তিনি। প্রায় এক মাস আগে দুই মাসের ছুটিতে দেশে এসে পরিবারের সঙ্গে ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, সোমবার রাতে খাওয়া-দাওয়া শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন রোকনুজ্জামান। রাত আনুমানিক ১টার দিকে মোবাইল ফোনে কল করে তাকে ঘর থেকে ডেকে নেওয়া হয়। এরপর মঙ্গলবার ভোরে গরুর জন্য ঘাস কাটতে ঘর থেকে বের হন তার ভাই রুবেল মিয়া। এ সময় বাড়ির পাশে একটি জামগাছে হাত-পা বাঁধা অবস্থায় রোকনুজ্জামানের ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি।

পরে খবর পেয়ে সহকারী পুলিশ সুপার আবু মুসা শেখ, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমানসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ভৈরব থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তদন্তের মাধ্যমে জানার চেষ্টা চলছে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: