মেট্রোরেল পিলারে আঁকা হবে ‘জুলাই গ্রাফিতি’, ডিএনসিসির নতুন উদ্যোগ

ভোরের ডাক ডেস্ক

রাজধানী

নগরবাসীর অংশগ্রহণে মিরপুরের মেট্রোরেল পিলারে জুলাই গ্রাফিতি অঙ্কনের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ‘Let's Remake জুলাই গ্রাফিতি’ শীর্ষক

2026-09-28T19:13:10+00:00
2026-09-28T19:13:10+00:00
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
 
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী
মেট্রোরেল পিলারে আঁকা হবে ‘জুলাই গ্রাফিতি’, ডিএনসিসির নতুন উদ্যোগ
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৩ পিএম 
সংগৃহীত ছবি
নগরবাসীর অংশগ্রহণে মিরপুরের মেট্রোরেল পিলারে জুলাই গ্রাফিতি অঙ্কনের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ‘Let's Remake জুলাই গ্রাফিতি’ শীর্ষক ক্যাম্পেইনের মাধ্যমে নগরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে নতুন করে সাজিয়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের উদ্যোগে এ ক্যাম্পেইন আয়োজন করা হচ্ছে।

ক্যাম্পেইনে নগরবাসী অংশ নিয়ে মিরপুরের মেট্রোরেল পিলারগুলোতে জুলাই গ্রাফিতি আঁকবেন। অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় রং, ব্রাশসহ অন্যান্য সামগ্রী ডিএনসিসির পক্ষ থেকে সরবরাহ করা হবে।

ডিএনসিসি জানিয়েছে, বর্তমানে মেট্রোরেল পিলারগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করার কার্যক্রম চলছে। এ কার্যক্রম শেষ হওয়ার পর ক্যাম্পেইনের সময়, তারিখ ও নির্ধারিত স্থান জানিয়ে দেওয়া হবে।

নগরবাসীকে ‘Let's Remake জুলাই গ্রাফিতি’ ক্যাম্পেইনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

কর্তৃপক্ষের প্রত্যাশা, নগরবাসীর সম্মিলিত অংশগ্রহণে মিরপুরের মেট্রোরেল পিলারগুলোতে জুলাইয়ের গ্রাফিতি নতুনভাবে ফুটে উঠবে এবং নগরের সৌন্দর্যেও নতুন মাত্রা যোগ করবে।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: