মালয়েশিয়ার লজ্জা ভুলে সিঙ্গাপুর-বধের ছক বাংলাদেশের, একাদশে ৪ পরিবর্তন

ক্রীড়া ডেস্ক

খেলা

মালয়েশিয়ার কাছে ৩-০ গোলের হার দিয়ে ফিফা আসিয়ান কাপের যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশের। এবার সেই হতাশা পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর

2026-09-28T15:05:57+00:00
2026-09-28T15:05:57+00:00
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
 
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
খেলা
মালয়েশিয়ার লজ্জা ভুলে সিঙ্গাপুর-বধের ছক বাংলাদেশের, একাদশে ৪ পরিবর্তন
ক্রীড়া ডেস্ক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৫ পিএম 
সংগৃহীত ছবি
মালয়েশিয়ার কাছে ৩-০ গোলের হার দিয়ে ফিফা আসিয়ান কাপের যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশের। এবার সেই হতাশা পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে হামজা চৌধুরীর দল।

সোমবার (২৮ সেপ্টেম্বর) জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। গ্রুপ ‘এ’-তে দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের ধাপে ওঠার লড়াইয়ে ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ।

সিঙ্গাপুরের বিপক্ষে আগের দুই ম্যাচের অভিজ্ঞতাই এবার বাংলাদেশের আত্মবিশ্বাসের বড় জায়গা। গত বছর এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে দুই লেগেই বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছিল সিঙ্গাপুর। প্রথম ম্যাচে ২-১ এবং ফিরতি লেগে ১-০ গোলে জিতেছিল তারা।

সেই দুই হারের প্রতিশোধ নিতে চান বাংলাদেশের মিডফিল্ডার শমিত সোম। তিনি বলেন, সিঙ্গাপুরের বিপক্ষে দুইবার হারের কারণে এবার তাদের বিপক্ষে জয়ের ইচ্ছা রয়েছে। আগের ম্যাচগুলোর অভিজ্ঞতা থেকে প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা সম্পর্কে ধারণা নিয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ কোচ টমাস ডুলিও সিঙ্গাপুরের র‌্যাংকিং নিয়ে না ভেবে নিজেদের খেলায় মনোযোগ দেওয়ার কথা জানিয়েছেন। তাঁর লক্ষ্য শুরু থেকেই আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক ফুটবল খেলা।

মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ অনেকটা রক্ষণাত্মক হয়ে খেলেছিল। এবার সেই কৌশল থেকে বেরিয়ে মাঝমাঠ নিয়ন্ত্রণের পাশাপাশি প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করতে চান ডুলি। তাঁর মতে, আগের ম্যাচে বাংলাদেশ খুব বেশি নিচে নেমে খেলেছে; সিঙ্গাপুরের বিপক্ষে দলকে আরও সামনে এগিয়ে খেলতে হবে।

এদিকে ম্যাচ সামনে রেখে একাদশেও এসেছে বড় পরিবর্তন। দীর্ঘদিন পর জাতীয় দলের শুরুর একাদশে ফিরেছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। তাঁর সঙ্গে একাদশে জায়গা পেয়েছেন জিদান ইউসুফ, শুকি ইতোফুসা ও শেখ মোরসালিন।

মালয়েশিয়ার বিপক্ষে শুরু থেকে খেলা শাকিল আহাদ তপু, সোহেল রানা সিনিয়র, ফারহান আলী ওয়াহিদ ও ফাহামিদুল ইসলাম এবার একাদশে নেই।

বাংলাদেশের একাদশে গোলরক্ষক হিসেবে আছেন মেহেদী হাসান শ্রাবণ। রক্ষণে সাদ উদ্দিন, তারিক কাজী, জিদান ইউসুফ ও জায়ান আহমেদ। মাঝমাঠে হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া ও শমিত সোম। আক্রমণভাগে শুকি ইতোফুসা, শেখ মোরসালিন ও রাকিব হোসেন।

সিঙ্গাপুরের বিপক্ষে এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এর মধ্যে তিন ম্যাচে হেরেছে বাংলাদেশ, অন্য ম্যাচটি ড্র হয়েছে। অর্থাৎ সিঙ্গাপুরের বিপক্ষে এখনো জয়ের স্বাদ পায়নি লাল-সবুজের দল।

মালয়েশিয়ার কাছে হারের পর এবার সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে বাংলাদেশের সামনে তাই ঘুরে দাঁড়ানোর পাশাপাশি বহুদিনের জয়খরা কাটানোর চ্যালেঞ্জও।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: