বাভুমা-মিলার-গ্রিভস-ব্যান্টনের ব্যাটে তাণ্ডব, ২ ঘণ্টা ১৬ মিনিটে ৪ সেঞ্চুরি!

ক্রীড়া ডেস্ক

খেলা

ওয়ানডে ক্রিকেটের জনপ্রিয়তা কমছে—এমন আলোচনার মধ্যেই রোববারের ক্রিকেটপ্রেমীদের জন্য দেখা মিলল ব্যতিক্রমী এক দিনের। বিশ্বের তিন মহাদেশে প্রায় একই সময়ে

2026-09-27T19:55:06+00:00
2026-09-27T19:55:06+00:00
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
 
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
খেলা
বাভুমা-মিলার-গ্রিভস-ব্যান্টনের ব্যাটে তাণ্ডব, ২ ঘণ্টা ১৬ মিনিটে ৪ সেঞ্চুরি!
ক্রীড়া ডেস্ক
রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম 
সংগৃহীত ছবি
ওয়ানডে ক্রিকেটের জনপ্রিয়তা কমছে—এমন আলোচনার মধ্যেই রোববারের ক্রিকেটপ্রেমীদের জন্য দেখা মিলল ব্যতিক্রমী এক দিনের। বিশ্বের তিন মহাদেশে প্রায় একই সময়ে চলা তিনটি ওয়ানডেতে মাত্র ২ ঘণ্টা ১৬ মিনিটের ব্যবধানে চারটি সেঞ্চুরি করেছেন চার ব্যাটার।

আফ্রিকার জোহানেসবার্গ, এশিয়ার তিরুবনন্তপুরম ও ইউরোপের লন্ডনে একই সময়ে জমে ওঠে তিনটি ওয়ানডে। জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে খেলছে দক্ষিণ আফ্রিকা। তিরুবনন্তপুরমে প্রথম ওয়ানডেতে মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। আর লন্ডনের ওভালে সিরিজ নির্ধারণী ম্যাচে লড়ছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা।

তিন ম্যাচে সেঞ্চুরির উৎসব শুরু হয় জোহানেসবার্গে। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা বাংলাদেশ সময় বিকেল ৩টা ৫০ মিনিটে তিন অঙ্কের ঘরে পৌঁছান। তাঁর পর একই ইনিংসে ডেভিড মিলার সেঞ্চুরি করেন বিকেল ৪টা ২৫ মিনিটে। তাঁদের শতকে অস্ট্রেলিয়ার সামনে ৩৬৬ রানের বড় লক্ষ্য দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা।

এরপর তিরুবনন্তপুরমে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেন ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রিভস। বাংলাদেশ সময় বিকেল ৫টা ৯ মিনিটে তিন অঙ্ক ছোঁয়া গ্রিভসের ইনিংসে ভর করে ভারতকে ২৯৬ রানের লক্ষ্য দেয় ক্যারিবীয়রা।

সেঞ্চুরির ধারাবাহিকতা থামেনি লন্ডনের ওভালেও। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ওয়ানডেতে ইংল্যান্ডের টম ব্যান্টন বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৬ মিনিটে সেঞ্চুরি পূর্ণ করেন। তাঁর ব্যাটে বড় সংগ্রহের পথে এগোতে থাকে স্বাগতিক ইংল্যান্ড।

হিসাবটা তাই বেশ চমকপ্রদ—বাংলাদেশ সময় বিকেল ৩টা ৫০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৬ মিনিট, অর্থাৎ মাত্র ২ ঘণ্টা ১৬ মিনিটে তিন মহাদেশের তিন ভেন্যুতে চার ব্যাটার তুলে নিয়েছেন চারটি সেঞ্চুরি।

ওয়ানডে ক্রিকেটে একই সময়ে এমন ব্যাটিং-উৎসব যে ক্রিকেটপ্রেমীদের জন্য বিরল দৃশ্য, রোববারের ‘সুপার সানডে’ তারই প্রমাণ রাখল।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: