আরিফ আইমানের ঝড়ে বিপদে বাংলাদেশ, প্রথমার্ধেই ২-০ মালয়েশিয়া

ক্রীড়া ডেস্ক

খেলা

আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে শুরুটা দুঃস্বপ্নের মতো হয়েছে বাংলাদেশের। ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণে বাংলাদেশকে চাপে রাখে মালয়েশিয়া।

2026-09-25T16:38:30+00:00
2026-09-25T16:38:30+00:00
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
 
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
খেলা
আরিফ আইমানের ঝড়ে বিপদে বাংলাদেশ, প্রথমার্ধেই ২-০ মালয়েশিয়া
ক্রীড়া ডেস্ক
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৮ পিএম 
মালয়েশিয়ার বিপক্ষে হামজা চৌধুরীর বল দখলের লড়াই। ছবি: সংগৃহীত
আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে শুরুটা দুঃস্বপ্নের মতো হয়েছে বাংলাদেশের। ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণে বাংলাদেশকে চাপে রাখে মালয়েশিয়া। বিপরীতে ছন্নছাড়া ফুটবলে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি লাল-সবুজের দল। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই বাংলাদেশের জালে দুইবার বল পাঠিয়েছে মালয়েশিয়া।

ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল মালয়েশিয়া। চতুর্থ মিনিটেই কর্নার থেকে পাওয়া বলে গোলমুখে শট নেয় তারা। তবে দুর্দান্ত প্রতিক্রিয়ায় বলটি ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।

এরপরও আক্রমণের ধার কমায়নি মালয়েশিয়া। একের পর এক আক্রমণ সামলাতে ব্যস্ত হয়ে পড়ে বাংলাদেশের রক্ষণভাগ। শেষ পর্যন্ত ১৮তম মিনিটে আর গোল ঠেকানো সম্ভব হয়নি।

মাঝমাঠ থেকে বাড়ানো বল নিয়ে বাংলাদেশের ডি-বক্সে ঢুকে পড়েন মালয়েশিয়ার ১০ নম্বর জার্সিধারী আরিফ আইমান। সুযোগ বুঝে মেহেদী হাসান শ্রাবণকে পরাস্ত করে বল জালে পাঠান তিনি। তাতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় মালয়েশিয়া।

প্রথম গোলের পরও আক্রমণ অব্যাহত রাখে মালয়েশিয়া। ৩৮তম মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে আবারও গোল করেন আরিফ আইমান। তপু বর্মণের ভুল পাস পেয়ে বল দখলে নেন মালয়েশিয়ার এই ফরোয়ার্ড। এরপর ঠান্ডা মাথায় নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

তাতে প্রথমার্ধেই বাংলাদেশের বিপক্ষে মালয়েশিয়ার ব্যবধান দাঁড়ায় ২-০।

বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানেই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ম্যাচে ফেরার চ্যালেঞ্জ এখন বাংলাদেশের সামনে।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: