বাংলাদেশি বংশোদ্ভূত রবিন দাসকে কেন ক্রিকেট থেকে সরানো হলো?

ক্রীড়া ডেস্ক

খেলা

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ কাউন্টি ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে দুটি পৃথক ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগ গঠনের পরই তাকে সব ধরনের ক্রিকেটীয়

2026-09-24T16:26:34+00:00
2026-09-24T16:26:34+00:00
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
 
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
খেলা
বাংলাদেশি বংশোদ্ভূত রবিন দাসকে কেন ক্রিকেট থেকে সরানো হলো?
ক্রীড়া ডেস্ক
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৬ পিএম 
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ কাউন্টি ক্রিকেটার রবিন দাস
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ কাউন্টি ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে দুটি পৃথক ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগ গঠনের পরই তাকে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে তার ক্লাব এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব।

ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে মেট্রোপলিটন পুলিশের বরাত দিয়ে জানানো হয়েছে, ২০২৪ সালের ৩০ মার্চ দক্ষিণ লন্ডনের ব্রিক্সটনে এক নারীকে ধর্ষণের অভিযোগে রবিন দাসের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্তের অংশ হিসেবে ২০২৫ সালের ২৭ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

দীর্ঘ তদন্তের পর চলতি বছরের ২৩ জুলাই তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে দুটি ধর্ষণের অভিযোগ আনা হয়। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ৯ অক্টোবর লন্ডনের ইনার লন্ডন ক্রাউন কোর্টে তাকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ক্রিকেট থেকে সাময়িক বরখাস্ত

অভিযোগের বিষয়টি জানার পর রবিন দাসকে সাময়িকভাবে ক্রিকেট থেকে সরিয়ে দিয়েছে এসেক্স। এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, রবিনের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগের বিষয়টি তারা অবগত। তবে ঘটনাটি ক্লাবের কর্মকাণ্ডের বাইরে ঘটেছে।

আইনি প্রক্রিয়া ও তদন্ত চলাকালে তাকে ক্রিকেটীয় কার্যক্রম থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে ক্লাবটি। একই সঙ্গে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এসেক্স।

মামলাটি বিচারাধীন থাকায় এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি ক্লাব বা সংশ্লিষ্ট পক্ষগুলো।

চলতি মৌসুমে খেলেছেন মাত্র একটি ম্যাচ

অভিযোগ আনার দুই দিন আগে, ২১ জুলাই চলতি মৌসুমে এসেক্সের হয়ে একটি ম্যাচ খেলেছিলেন রবিন দাস। সেটিই এখন পর্যন্ত এ মৌসুমে দলের হয়ে তার শেষ ম্যাচ।

২৪ বছর বয়সী ডানহাতি এই টপ-অর্ডার ব্যাটারের জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে। তবে তার পৈতৃক নিবাস বাংলাদেশের সুনামগঞ্জে।

২০২০ সালে এসেক্সের হয়ে পেশাদার ক্রিকেটে অভিষেক হয় তার। পরে ২০২৩ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ডমিনেটর্সের হয়ে দুটি ম্যাচও খেলেছেন তিনি।

রবিন দাসের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচারিক প্রক্রিয়া এখনো চলমান। অভিযোগগুলোর বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: