ইন্দোনেশিয়াকে উড়িয়ে বাংলাদেশের টানা জয়, এবার ভারতের সামনে অগ্নিপরীক্ষা!

ক্রীড়া ডেস্ক

খেলা

এশিয়ান গেমসের পুরুষ হকিতে দারুণ ছন্দে ফিরেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার পর এবার ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে

2026-09-26T15:19:30+00:00
2026-09-26T15:19:30+00:00
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
খেলা
ইন্দোনেশিয়াকে উড়িয়ে বাংলাদেশের টানা জয়, এবার ভারতের সামনে অগ্নিপরীক্ষা!
ক্রীড়া ডেস্ক
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৯ পিএম 
সংগৃহীত ছবি
এশিয়ান গেমসের পুরুষ হকিতে দারুণ ছন্দে ফিরেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার পর এবার ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে লাল-সবুজের দল।

শনিবার জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে পুল ‘এ’-এর ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। ম্যাচের ১১তম মিনিটে আমিরুল ইসলামের গোলে এগিয়ে যায় তারা। এরপর দ্বিতীয় কোয়ার্টারে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানেই বিরতিতে যায় বাংলাদেশ।

তৃতীয় কোয়ার্টারে ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্ত করে বাংলাদেশ। ৩১তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ২-০ করেন আমিরুল ইসলাম। এর পাঁচ মিনিট পর রাসেল মাহমুদ জিমির গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

শেষ কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে একটি গোল শোধ করে ইন্দোনেশিয়া। আওউলিয়া আল আরদের সেই গোল অবশ্য ম্যাচের ফল বদলাতে পারেনি। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এশিয়ান গেমসে এটি বাংলাদেশের টানা দ্বিতীয় জয়। আসরের প্রথম দুই ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ এবং জাপানের কাছে ৬-১ গোলে হারের পর ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারায় বাংলাদেশ। এরপর ইন্দোনেশিয়ার বিপক্ষে জয় নিয়ে চার ম্যাচে বাংলাদেশের পয়েন্ট দাঁড়িয়েছে ৬।

গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ সোমবার। সেখানে তাদের প্রতিপক্ষ ভারত। তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে পুল ‘এ’-এর শীর্ষে রয়েছে ভারত। পরের ধাপে যেতে বাংলাদেশের জন্য ভারতের বিপক্ষে ম্যাচটি গুরুত্বপূর্ণ।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: