প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পলায়ন, এবার শাস্তির মুখে ৫ পুলিশ

গাজীপুর সংবাদদাতা

সারাদেশ

আদালতে হাজিরা শেষে কারাগারে ফেরার পথে প্রিজন ভ্যান থেকে পালিয়ে যাওয়া ২৫ মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজার ঘটনায় পাঁচ

2026-09-28T14:21:05+00:00
2026-09-28T14:21:05+00:00
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
 
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পলায়ন, এবার শাস্তির মুখে ৫ পুলিশ
গাজীপুর সংবাদদাতা
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ২:২১ পিএম 
সংগৃহীত ছবি
আদালতে হাজিরা শেষে কারাগারে ফেরার পথে প্রিজন ভ্যান থেকে পালিয়ে যাওয়া ২৫ মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজার ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন আদালতে হাজিরা শেষে পিচ্চি রাজাকে প্রিজন ভ্যানে করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ ফিরিয়ে নেওয়া হচ্ছিল। পথে গাজীপুরের নাওজোড় এলাকায় পৌঁছালে শৌচাগারে যাওয়ার কথা বলে প্রিজন ভ্যান থামাতে বলেন তিনি।

পরে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে একটি শৌচাগারে নিয়ে যান। এ সময় পুলিশের নজর এড়িয়ে কৌশলে পালিয়ে যান পিচ্চি রাজা। এ ঘটনায় প্রিজন ভ্যানের চালকসহ দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ঘটনার তদন্তে পুলিশের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ডিসি হেডকোয়ার্টারের নেতৃত্বে কমিটিটি পলায়নের ঘটনা ও দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ভূমিকা খতিয়ে দেখবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৯ মে মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত রাজা ওরফে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়। নেপাল থেকে পিচ্চি রাজা, তাঁর স্ত্রী ও শ্যালক দেশে ফিরছেন—এমন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে অবস্থান নেয় পুলিশ। পরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাঁদের আটক করা হয়।

পিচ্চি রাজার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ২০ থেকে ২৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আদালতে হাজিরা শেষে কারাগারে ফেরার পথে তাঁর পালিয়ে যাওয়ার ঘটনায় নিরাপত্তাব্যবস্থা ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের ভূমিকা নিয়ে তদন্ত চলছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: