জ্বালানি তেলের দাম কমানোর দাবি, চারঘাটে জামায়াতের গণসংযোগ

চারঘাট (রাজশাহী) সংবাদদাতা

সারাদেশ

রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নে গণসংযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইউনিয়নের ডাকরা, পুঠিমারী ও ফরিদপুর বাজার এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত

2026-09-27T20:41:41+00:00
2026-09-27T20:41:41+00:00
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
 
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
জ্বালানি তেলের দাম কমানোর দাবি, চারঘাটে জামায়াতের গণসংযোগ
চারঘাট (রাজশাহী) সংবাদদাতা
রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪১ পিএম 
সংগৃহীত ছবি
রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নে গণসংযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইউনিয়নের ডাকরা, পুঠিমারী ও ফরিদপুর বাজার এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।

গণসংযোগকালে বক্তারা জ্বালানি তেলের দাম কমানোসহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, চাঁদাবাজি, ছিনতাই, ধর্ষণ ও হত্যাকাণ্ড বন্ধের দাবি জানান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. নাজমুল হক। আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মো. আব্দুল্লাহ আল মামুন, চারঘাট উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. সুফেল রানা, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. এজারুল ইসলাম, ভায়ালক্ষীপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. আনারুল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি ও ইউপি চেয়ারম্যান প্রার্থী মো. কামরুজ্জামান রায়হানসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. নাজমুল হক অবিলম্বে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। তিনি বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায় বাড়তি চাপ তৈরি হচ্ছে। তাই দ্রুত এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে।

তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং চাঁদাবাজি, ছিনতাই, ধর্ষণ ও হত্যাকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ‘নির্লজ্জ দলীয়করণ’ বন্ধের দাবি জানিয়ে তিনি জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান।

অধ্যক্ষ নাজমুল হক জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

গণসংযোগে জামায়াত ও এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: