খাগড়াছড়ির গুইমারায় শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

খাগড়াছড়ি জেলা সংবাদদাতা

সারাদেশ

খাগড়াছড়ির গুইমারায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে খিল্যু মারমা (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।রোববার (২৭ সেপ্টেম্বর)

2026-09-28T12:37:46+00:00
2026-09-28T12:39:45+00:00
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
 
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
খাগড়াছড়ির গুইমারায় শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক
খাগড়াছড়ি জেলা সংবাদদাতা
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৭ পিএম  আপডেট: ২৮.০৯.২০২৬ ১২:৩৯ পিএম
সংগৃহীত ছবি

খাগড়াছড়ির গুইমারায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে খিল্যু মারমা (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড়পিলাক এলাকায় এ ঘটনা ঘটে। আটক খিল্যু মারমা উপজেলার ছনখলা পাড়ার কংজু মারমার ছেলে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে শিশুটিকে একা পেয়ে খিল্যু মারমা ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার খবর পেয়ে সিন্ধুকছড়ি জোন ও গুইমারা থানা পুলিশের যৌথ দল অভিযান চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত খিল্যু মারমাকে আটক করে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তি বর্তমানে গুইমারা থানা পুলিশের হেফাজতে রয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: