রাইসার প্রেমে পাগল চীনা যুবক, হাজার মাইল পাড়ি দিয়ে ছুটে এলেন হিলিতে!

দিনাজপুর সংবাদদাতা

সারাদেশ

প্রেমের টানে সুদূর চীন থেকে দিনাজপুরের হিলিতে এসে বাংলাদেশি তরুণীকে বিয়ে করেছেন এক চীনা যুবক। ৩৭ বছর বয়সী ওই যুবকের

2026-09-25T16:57:40+00:00
2026-09-25T16:57:40+00:00
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
রাইসার প্রেমে পাগল চীনা যুবক, হাজার মাইল পাড়ি দিয়ে ছুটে এলেন হিলিতে!
দিনাজপুর সংবাদদাতা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৭ পিএম 
সংগৃহীত ছবি
প্রেমের টানে সুদূর চীন থেকে দিনাজপুরের হিলিতে এসে বাংলাদেশি তরুণীকে বিয়ে করেছেন এক চীনা যুবক। ৩৭ বছর বয়সী ওই যুবকের নাম পংফং। বিয়ের আগে গাজীপুর আদালতে ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি নিজের নাম রেখেছেন মোহাম্মদ আলী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে স্ত্রী রাইসা আক্তারকে নিয়ে হাকিমপুর (হিলি) পৌরসভার মাঠপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে আসেন মোহাম্মদ আলী। এর আগে গত ২০ সেপ্টেম্বর তিনি বাংলাদেশে আসেন। চীনা এই যুবককে একনজর দেখতে রাইসার বাড়িতে ভিড় করছেন স্থানীয় উৎসুক মানুষ।

পরিবারের সদস্যরা জানান, পংফং পেশায় একজন গার্মেন্টস বায়ার। তাঁর বাড়ি চীনের হুবেই প্রদেশে। অন্যদিকে রাইসা আক্তার (২১) হিলির মাঠপাড়া এলাকার রিয়াজুল হকের মেয়ে। তিনি ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন।

রাইসা জানান, ঢাকায় গার্মেন্টসে চাকরির সুবাদে পংফংয়ের চাচার সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে তিনি চীনে বিয়ে করে যাওয়ার ইচ্ছার কথা ওই ব্যক্তিকে জানান। পরে তাঁর চাচা ভাতিজা পংফংয়ের সঙ্গে রাইসার পরিচয় করিয়ে দেন। এরপর মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগের মাধ্যমে দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।

রাইসা বলেন, ‘আমি তাকে বিয়ের প্রস্তাব দিলে সে রাজি হয়। আমাকে বিয়ে করার জন্য গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশে আসে। পরে গাজীপুর আদালতে ইসলাম ধর্ম গ্রহণ করে। বর্তমানে তার নাম মোহাম্মদ আলী। এরপর সে আমাকে বিয়ে করেছে। এতে আমার পরিবার ও এলাকাবাসী সবাই খুশি।’

রাইসার নানা বলেন, ‘আমার নাতনি ঢাকায় থাকে। সেখানে তার সঙ্গে চীনা নাগরিকের পরিচয় হয়। তারা একে অপরকে পছন্দ করেছে। পরে চীনা যুবক বাংলাদেশে এসে আমার নাতনিকে বিয়ে করেছে। বৃহস্পতিবার রাতে তারা বাড়িতে এসেছে। এতে পরিবারের সবাই আনন্দিত।’

চীন থেকে প্রেমের টানে বাংলাদেশে এসে বিয়ে করার ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে কৌতূহলের সৃষ্টি হয়। নবদম্পতিকে দেখতে রাইসাদের বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা। নতুন জীবনের জন্য তাদের শুভকামনা জানিয়েছেন এলাকাবাসী।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: