শিক্ষার্থীদের মাদক-জুয়া থেকে দূরে রাখতে দেশজুড়ে নতুন উদ্যোগ

ভোরের ডাক ডেস্ক

শিক্ষা

মাদক ও জুয়ার বিস্তার ঠেকাতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসব কমিটির কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণের

2026-09-24T15:44:34+00:00
2026-09-24T15:44:34+00:00
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
 
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
শিক্ষার্থীদের মাদক-জুয়া থেকে দূরে রাখতে দেশজুড়ে নতুন উদ্যোগ
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৪ পিএম 
প্রতীকী ছবি
মাদক ও জুয়ার বিস্তার ঠেকাতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসব কমিটির কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণের পাশাপাশি মাসিক প্রতিবেদন সংগ্রহ করা হবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠন করা হবে। কমিটিগুলোর কার্যক্রম সম্পর্কে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) মাসিক ভিত্তিতে প্রতিবেদন সংগ্রহ করবে। পরে এসব প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে দাখিল করা হবে।

কী করবে মাদকবিরোধী কমিটি?

শিক্ষাপ্রতিষ্ঠানে গঠিত কমিটির প্রধান কাজ হবে শিক্ষার্থীদের মধ্যে মাদক ও জুয়ার ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং মাদকবিরোধী ইতিবাচক পরিবেশ গড়ে তোলা।

এ জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে নিয়মিত সচেতনতামূলক সভা, সেমিনার ও শ্রেণিভিত্তিক আলোচনা আয়োজন করা হবে। পাশাপাশি পোস্টার, লিফলেট ও স্টিকারসহ বিভিন্ন প্রচারসামগ্রীর মাধ্যমে মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ থাকবে।

কোনো শিক্ষার্থী মাদকসংক্রান্ত সমস্যায় পড়লে বা প্রতিষ্ঠানে সন্দেহজনক কোনো ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার দায়িত্বও থাকবে কমিটির সদস্যদের। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তার পাশাপাশি মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরিতেও গুরুত্ব দেওয়া হবে।

আগে থেকেই চলছে মাদকবিরোধী কার্যক্রম

এর আগে ২০২২ সালে দেশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে মাদকবিরোধী কমিটি গঠনের কার্যক্রম শুরু করেছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরবর্তী সময়ে অভিজ্ঞতার ভিত্তিতে দেশব্যাপী এ কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়।

এদিকে ২০২৫ সালের জুলাইয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা বাড়াতে ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শনের নির্দেশ দিয়েছিল মাউশি। জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এসব উপকরণ প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মাদকের ক্ষতিকর দিক তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছিল।

নতুন সিদ্ধান্তের ফলে এবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে প্রাতিষ্ঠানিকভাবে কার্যক্রম পরিচালনার কাঠামো আরও বিস্তৃত হচ্ছে।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: