হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,২৭০

ভোরের ডাক ডেস্ক

শিক্ষা

দেশে হামের পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে।

2026-09-23T17:20:31+00:00
2026-09-23T17:20:31+00:00
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,২৭০
ভোরের ডাক ডেস্ক
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২০ পিএম 
সংগৃহীত ছবি
দেশে হামের পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ২৭০ জন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৬ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন, সিলেট বিভাগে ১ জন, খুলনা বিভাগে ১ জন এবং রংপুর বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৬ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০১ জনের। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৯৭৫ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৫৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৩ হাজার ৪৪৯ জনে।

একই সময়ে নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১১৩ জন। এ নিয়ে দেশে নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৮৫১ জনে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে সারাদেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে মোট ১ লাখ ৬২ হাজার ৪৮ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৫ হাজার ৬১২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী, একদিকে হাসপাতালে নতুন রোগী ভর্তির সংখ্যা বাড়ছে, অন্যদিকে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনাও অব্যাহত রয়েছে।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: