তৃতীয় দিনেও থামেনি চুয়েটের আন্দোলন, সায়েমকে ফেরাতে এবার মশাল মিছিল

চুয়েট সংবাদদাতা

শিক্ষা

চুয়েটে তৃতীয় দিনের শাটডাউনেও থামেনি শিক্ষার্থীদের আন্দোলন। উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ

2026-09-24T14:39:29+00:00
2026-09-24T14:41:09+00:00
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
 
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
তৃতীয় দিনেও থামেনি চুয়েটের আন্দোলন, সায়েমকে ফেরাতে এবার মশাল মিছিল
চুয়েট সংবাদদাতা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৯ পিএম  আপডেট: ২৪.০৯.২০২৬ ২:৪১ পিএম
চুয়েটে তৃতীয় দিনের মতো সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা/
চুয়েটে তৃতীয় দিনের শাটডাউনেও থামেনি শিক্ষার্থীদের আন্দোলন। উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেছেন তারা। ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি স্লোগান, গণস্বাক্ষর ও খোলা চিঠির মাধ্যমে দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা সায়েমকে অব্যাহতি দেওয়ার প্রজ্ঞাপন এবং নবনিযুক্ত উপাচার্যের নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানান। এ সময় ‘ভিসি কে, ভিসি কে, সায়েম স্যার ছাড়া আবার কে?’, ‘গর্জে উঠুক রাজপথ, সায়েম স্যারের প্রত্যাবর্তন হোক’ এবং ‘দাবি মোদের একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’—এমন বিভিন্ন স্লোগান দেন তারা।

মানববন্ধনে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে একটি খোলা চিঠিও পাঠ করেন শিক্ষার্থীরা।
চুয়েটে তৃতীয় দিনের মতো সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা

পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী দেবজিত দাশ গুপ্ত বলেন, সায়েম শিক্ষার্থীদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য শিক্ষক ও উপাচার্য ছিলেন। তাকে পুনরায় উপাচার্য পদে নিয়োগ না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।

এদিকে বুধবার থেকে শুরু হওয়া গণস্বাক্ষর কর্মসূচিও বৃহস্পতিবার অব্যাহত রয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ক্যাম্পাসে মশাল মিছিল করবেন তারা।

উপাচার্য পরিবর্তন নিয়ে শিক্ষার্থীদের এই আন্দোলনের ফলে টানা তৃতীয় দিনের মতো চুয়েটের শিক্ষা কার্যক্রমে অচলাবস্থা চলছে।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: