বাউরেসের নতুন পরিচালক অধ্যাপক ড. আবুল হাশেম

বাকৃবি সংবাদদাতা

শিক্ষা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হাশেম।বৃহস্পতিবার

2026-09-24T17:14:17+00:00
2026-09-24T17:14:17+00:00
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
 
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
বাউরেসের নতুন পরিচালক অধ্যাপক ড. আবুল হাশেম
বাকৃবি সংবাদদাতা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৪ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হাশেম।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, এনিমেল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. সামছুল আলম ভূঁঞাকে বাউরেস পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে ২৪ সেপ্টেম্বর পূর্বাহ্ন থেকে এ অব্যাহতি কার্যকর হয়েছে।

একই আদেশে অধ্যাপক ড. মো. আবুল হাশেমকে বাউরেসের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তিনি আগামী দুই বছর এ দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনের জন্য প্রচলিত নিয়ম অনুযায়ী তিনি মাসিক ৭ হাজার ৫০০ টাকা দায়িত্বভাতা পাবেন।

অধ্যাপক ড. মো. আবুল হাশেম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স বিভাগের শিক্ষক। পাশাপাশি তিনি বাংলাদেশ এনিম্যাল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও গবেষণা কার্যক্রমের সঙ্গেও তিনি যুক্ত রয়েছেন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম পরিচালনা, সমন্বয় এবং গবেষণা প্রকল্প ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাউরেস। নতুন পরিচালক হিসেবে অধ্যাপক ড. আবুল হাশেমের নিয়োগের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির গবেষণা কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: