ফাতেহা-ই-ইয়াজদাহমে কাল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

ভোরের ডাক ডেস্ক

শিক্ষা

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।শিক্ষাপ্রতিষ্ঠানের

2026-09-22T17:58:24+00:00
2026-09-22T17:58:24+00:00
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
 
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
ফাতেহা-ই-ইয়াজদাহমে কাল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৮ পিএম 
সংগৃহীত ছবি
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

শিক্ষাপ্রতিষ্ঠানের সংশোধিত বার্ষিক ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে। এর আগে ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৪ সেপ্টেম্বর ছুটি নির্ধারিত ছিল। তবে চাঁদ দেখার ওপর তারিখ নির্ভর করায় ছুটির তারিখ পরিবর্তন করে ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত রোববার (২০ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদাহমের তারিখ সংশোধন করা হয়েছে।

এ ছুটি দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য। তবে বিশ্ববিদ্যালয়ের ছুটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রশাসনিক সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

ফাতেহা-ই-ইয়াজদাহম কী

‘ইয়াজদাহম’ ফারসি শব্দ, যার অর্থ এগারো। ফাতেহা-ই-ইয়াজদাহম অর্থ ১১তম দিনের ফাতিহা বা ফাতেহা শরিফ। প্রতিবছর হিজরি সনের রবিউস সানি মাসের ১১ তারিখে দিবসটি পালন করা হয়।

সুফি সাধক হজরত আবদুল কাদির জিলানি (রহ.)-এর ওফাত দিবস হিসেবে ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হয়ে থাকে। হিজরি ৫৬১ সনের ১১ রবিউস সানিতে তাঁর মৃত্যু হয়। দক্ষিণ এশিয়ায় সুফিবাদের প্রসারে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করা হয়। দিবসটি অনেকের কাছে ‘গেয়ারভি শরিফ’ নামেও পরিচিত।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: