
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জের কাশিয়ানী থানার ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি ফোর্সেস জানায়, এসআরবি-৬-এর স্পেশাল কোম্পানি ও ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে আজমুল হত্যা মামলার অন্যতম আসামি শেখ আসিফ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শেখ আসিফ খুলনার পাইকগাছা থানার সনাতনকাটি এলাকার বাসিন্দা। তার বাবার নাম শেখ মিরাজ।
এসআরবি ফোর্সেসের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণ মামলায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারের পর শেখ আসিফকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।