নারায়ণগঞ্জে আনসারের হাতে ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

নারায়ণগঞ্জে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার

2026-09-20T16:32:03+00:00
2026-09-20T16:32:03+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
বিবিধ
নারায়ণগঞ্জে আনসারের হাতে ছিনতাইকারী আটক
নিজস্ব প্রতিবেদক
রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩২ পিএম 
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ট্রাফিক ডিউটি পালনের সময় এ ঘটনা ঘটে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বিকেলে এক যুবককে ছিনতাইকারী সন্দেহে স্থানীয় জনতা ধাওয়া করে। পালানোর সময় ওই যুবক আনসার সদস্যদের ট্রাফিক ডিউটি পোস্টের পাশ দিয়ে দৌড়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় কর্তব্যরত আনসার সদস্যরা তাকে আটক করেন।

আটক যুবকের নাম শাকিল মিয়া (১৯)।

তাকে আটক করতে পিসি মো. মিল্লাদ বিশ্বাস, আনসার সদস্য মো. ইমরান নাজির ও মো. শফিকুল ইসলাম ভূমিকা রাখেন। পরে শাকিলকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সড়ক ও জনপথের নিরাপত্তাসহ আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীর সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন।



Loading...
Loading...

বিবিধ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: