ডেঙ্গু প্রতিরোধে দিঘলিয়ায় আনসার-ভিডিপির পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

ডেঙ্গু প্রতিরোধে খুলনার দিঘলিয়া উপজেলায় সচেতনতামূলক আলোচনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা

2026-09-17T11:27:10+00:00
2026-09-17T11:27:10+00:00
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বিবিধ
ডেঙ্গু প্রতিরোধে দিঘলিয়ায় আনসার-ভিডিপির পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৭ এএম 
সংগৃহীত ছবি
ডেঙ্গু প্রতিরোধে খুলনার দিঘলিয়া উপজেলায় সচেতনতামূলক আলোচনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সেনহাটি ইউনিয়নের হাজিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সংলগ্ন মাদ্রাসায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ খানমের নেতৃত্বে কর্মসূচিতে স্থানীয় আনসার-ভিডিপির সদস্যরা অংশ নেন।

কর্মসূচির শুরুতে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণকে এডিস মশার বংশবিস্তার রোধে সচেতন করা হয়। এ সময় ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে লিফলেট বিতরণ ও বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

পরে বিদ্যালয়ের আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঝোপঝাড়, আগাছা ও জমে থাকা পানি অপসারণের পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা হয়। একই সঙ্গে ফগার মেশিনের মাধ্যমে বিদ্যালয় ও আশপাশের বিভিন্ন স্থানে মশক নিধনের ওষুধ ছিটানো হয়।

অভিযানে উপজেলা প্রশিক্ষক কাজী কবীর উদ্দিন, ইউনিয়ন দলনেতা মো. ফরিদ হোসেনসহ স্থানীয় আনসার ও ভিডিপির সদস্য-সদস্যারা সক্রিয়ভাবে অংশ নেন।

স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ আনসার-ভিডিপির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি এ ধরনের মাঠপর্যায়ের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



Loading...
Loading...

বিবিধ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: